মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৩ হাজার পিচ ইয়াবাসহ এক জনকে আটক করেছে
মিরসরাই থানা পুলিশ। শনিবার (১২ মার্চ) রাতে গোপন সংবাদের
ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাস স্টেশন এলাকা
থেকে তাকে আটক করা হয়। আটককৃত রশিদ উল্ল্যাহ (২৫) কক্সবাজার
জেলার উখিয়া থানার নাজিরের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায়
তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








