মিরসরাই প্রতিনিধি
সদ্য আতœপ্রকাশ হওয়া মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী
সংগঠন মিরসরাই সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অগ্নিকান্ডে
ক্ষতিগ্রস্ত ৪ পরিবার ও এক অসুস্থ্য ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নে
এসব সামাজিক কর্মকান্ড সম্পাদন করে সংগঠনটি।
জানা যায়, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাজীটোলা
গ্রামের আজিজ ফোরম্যানের বাড়ির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪
পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং একই ইউনিয়নের জাফরাবাদ
সারেংপাড়া গ্রামের অসুস্থ্য মোবারক হোসেনকে চিকিৎসার জন্য
আর্থিক সহায়তা প্রদান করে মিরসরাই সমাজকল্যাণ পরিষদ। এসময়
উপস্থিত ছিলেন মিরসরাই সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মেজবাহ
উদ্দিন মাসুম, সভাপতি সালা উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক শরীয়ত
উল্যাহ ছিদ্দিকী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান আলী,
কার্য্যনির্বাহী সদস্য নবাব শরীফ প্রমুখ।
মিরসরাই সমাজকল্যাণ পরিষদের সভাপতি সালা উদ্দিন চৌধুরী জানান,
মানবিক কর্মকান্ড সম্পাদন করার লক্ষ্যে ২০২১ সালের নভেম্বর মাসে
মিরসরাই সমাজকল্যাণ পরিষদের যাত্রা শুরু করা হয়। সংগঠনটির
প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক কল্যাণে নানামুখী উদ্যোগ সম্পাদন করা
হয়েছে, তারই ধারাবাহিকতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবার ও
অসুস্থ্য এক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও
এই কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।
শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা
শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) শৈশব মানেই রঙিন স্বপ্ন, নতুন কিছু শেখার...








