সাহাব উদ্দিন রিটু,বান্দরবান: দেশের সমবায় সমিতি জগতে একমাত্র শরীয়াহ
মোতাবেক পরিচালিত দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ সমবায় সমিতি বান্দরবানের
“লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ”। বর্তমানে এর ১২ হাজার
সদস্য ও ৬০ কোটি টাকা মুলধন।শনিবার সকাল সাড়ে ৯টায় উৎসব মুখর পরিবেশে
মধুঝিরি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা
অনুষ্ঠিত হয়েছে।৪ হাজার সদস্যের অংশগ্রহনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়
ও সমবায় পতাকা উত্তোলন করে সভার কার্যক্রম শুরু হয়।সভায় সদস্যদের উপস্থিতির
স্বাক্ষর গ্রহণ, অতিথিদের আসন গ্রহণ,ধর্মীয় গ্রন্থ পাঠ, বিগত সভার
কার্যবিবরণী অনুমোদন,ব্যবস্থাপনা পরিষদ,ঋণদান,পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা
কমিটির প্রতিবেদন উপস্থাপিত হয়।প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের
সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান আব্দুর শুক্কুর।
মৌচাক সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ১ জুলাই ১২ জন সদস্য নিয়ে মৌচাক
সমিতি যাত্রা শুরু করে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডে রুপান্তরিত
হয়েছে।বর্তমানে নারী,পুরুষ ও শিশু মিলে ১২ হাজার সদস্য ও মুলধন প্রায় ৬০
কোটি টাকায় পরিণত হয়েছে।আগামী ২০৩৬ সালের মধ্যে এ মুলধন ১০০ কোটি
টাকা ছাড়িয়ে যাবে বলে সাধারণ সভায় ঘোষণা করা হয়।
সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন
নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করণ’ উদ্দেশ্যকে
মাথায় রেখে মৌচাকের যাত্রা।দক্ষিণ চট্রগ্রামে মৌচাক আজ একটি সফল
সমবায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। এই সফলতার অংশীদার সংস্থাটির
সকল সাধারণ সদস্যগণ, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর
রহমান,সাবেক ডিরেক্টর নুর মোহাম্মদ,বান্দরবান কালব এর জেলা ব্যবস্থাপক সমীরণ
কান্তি দাশ,সমিতির শরীয়াহ বোর্ডের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া,সদস্য
সচিব, মাও: মোহাম্মদ আজিজুল হক,সদস্য মাও: জহুরুল হক,সাবেক সভাপতি ডা:
মো.জাহাঙ্গির আলম ও পরিচালনা পর্ষদের বিভিন্ন কর্মকর্তাগণ।
পরে সদস্যদের মধ্যে র্যাপেল ড্র অনুষ্ঠিত হয়।১২৩টি পুরুস্কারের মধ্যে কুপন নং
২০২৩ প্রথম পুরুস্কার ফ্রীজ,কুপন নং ৫৯২ দ্বিতীয় পুরুস্কার এলএডি
টিভি,কুপন নং ২৫১৭ তৃতীয় পুরুস্কার বাই সাইকেল জিতে নেন।
সংবাদ প্রেরক
সাহাব উদ্দিন রিটু







