লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরি সন্দেহে তিনজনকে ধাওয়া করে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের দূর্গম যমুনার চর বরুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি ছোট নৌকাযোগে তিনজন যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল ঘাট-উলিয়া এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। ফের বরুল এলাকায় তিনজনকে ধরে ফেলেন। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন অপর দুজন।
নিহত নুর মোহাম্মদ (৫০) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন, গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্গম যমুনার চর থেকে এক ব্যক্তির লাশ ও আহত দুইজনকে উদ্ধার করা হয়েছে। কি কারনে এমন ঘটনা ঘটেছে তার বিস্তারিত এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...









