রংপুর বিভাগীয় প্রতিনিধি: নবাগত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। নিজে দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দেবো না। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, আমার কার্যালয়ে কিছু কিছু অনিয়মের খবর পেয়েছি। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা যখন আমার সাথে কথা বলতে আসবেন আমার দরজা খোলা থাকবে। সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা এবং ওয়ান স্টপ সেন্টারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে বলেন, সেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ মর্যাদাসহ অন্যান্য কর্মকর্তারা নিজেদের প্রভু ভাবেন। বিষয়টি দূর করার আহ্বান জানান সাংবাদিকরা। মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয়...








