Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে চলমান বৈশ্বিক ও আঞ্চলিক তৎপরতা – সমাধান কতদূর?

admin by admin
August 11, 2023
in বাংলাদেশ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

 

জাতিসংঘএবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের উদ্যোগে মিয়ানমারের নেয়া পাইলট প্রকল্পেরবিরোধিতা করে,মিয়ানমারের চলমান পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর বিরুদ্ধে তাদের মত ব্যক্ত করেছে। তারা মনে করে মিয়ানমারের পরিবেশ এখনও প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়।পাইলট প্রকল্পের কোন দৃশ্যমান অগ্রগতি দেখা না গেলেও এর পরপরই রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতাদেশ ও সংস্থার প্রতিনিধিরা পরিদর্শনে আসে।মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্যানুসন্ধানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান৬ জুলাই আইসিসির ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়েরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ক্যাম্পপরিদর্শনেরসময়তাঁরা রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেতাদেরকাছথেকেমিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার, নৃশংসতা,তাদের পালিয়ে আসার পরিস্থিতি এবং রোহিঙ্গা নারীদের ওপর সেনাবাহিনীর বর্বরতার বিষয়ে অবহিত হন। আইসিসিরোহিঙ্গা জেনোসাইডে জড়িত মিয়ানমারের সেনাসদস্যদের বিচার ও জবাবদিহির আওতায় আনার জন্য এসব তথ্য সংগ্রহ করছে। আইসিসির প্রধান কৌঁসুলি রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও তাদের সহায়তা নিয়ে আলোচনা করেন এবং খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এর ফলে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি তার মত প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল১২ জুলাইরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা কমিউনিটি নেতা ও প্রতিনিধিদের সাথে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, প্রত্যাবাসনসহ নানা বিষয়ে মতবিনিময় করে। মার্কিন আন্ডার সেক্রেটারি রোহিঙ্গা প্রতিনিধিদের বক্তব্য শোনার পর নিজেদের মধ্যে সংঘাতে না জড়িয়ে প্রত্যাবাসন ও মিয়ানমারের নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক বিচারের জন্য ধৈর্য ধরতে তাদের প্রতি আহ্বান জানায়।এ সময় রোহিঙ্গারা নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে।মার্কিন প্রতিনিধিরোহিঙ্গা প্রত্যাবাসন ও সহায়তায় বিষয়ে আগের মতোই পাশে আছে জানিয়ে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মিয়ানমার এবং বাংলাদেশের উদ্যোগগুলোর সমর্থনে আরও ৭৪০ কোটি টাকা অনুদানের ঘোষণা করে যা মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা,তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠী ও অন্যদের সহায়তার জন্য দেওয়া হবে।

বাংলাদেশের উদ্যোগে ওআইসি সদস্য রাষ্ট্রেগুলোর পক্ষ থেকে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশনেউত্থাপন করা হয়।বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও এই জনগোষ্ঠীর পক্ষে ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে চলমান সংকটটির টেকসই সমাধানের ওপর জোর দিয়ে ১৪ জুলাই জাতিসংঘে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটিপাশ হয়েছে। মিয়ানমারের অস্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রস্তাবটি উত্থাপনের পর থেকেই বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে স্পষ্ট মতভেদ দেখা দেয়। অবশেষে দীর্ঘ আলোচনার পর প্রস্তাবটি জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সাময়িক আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসার পাশাপাশি প্রত্যাবাসন নিয়ে চলমান অনিশ্চয়তার ফলে রোহিঙ্গাদের মধ্যে সৃষ্ট হতাশা এবং এর নানাবিধ নেতিবাচক প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রস্তাবে রাখাইনে দ্রুত সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে টেকসই এবং স্বেচ্ছা প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে ক্রমাগত কমতে থাকা এবং ও অপর্যাপ্ত ত্রান সহায়তা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য আহ্বান জানানো হয়। রোহিঙ্গাদের উপর চলা সব ধরনের নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও দায়ী ব্যক্তিদের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনা ও তদন্ত প্রক্রিয়া জোরদার করার প্রতি গুরুত্বারোপ করে আন্তর্জাতিক আদালতে চলমান বিচার প্রক্রিয়াকেও সমর্থন জানানো হয় এই প্রস্তাবে।

২৪জুলাইইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরনেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা ও মানবাধিকার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ওকক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।এ সময় রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের অভাব-অভিযোগের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার দাবি জানায়।রোহিঙ্গারা জানায় যে, এই জীবন তাদের আর ভালো লাগছে না, দাতা সংস্থা খাদ্য সহায়তা দিন দিন কমাচ্ছে এবং ক্যাম্পগুলোতে খুন-অপহরণ গোলাগুলি বেড়েই চলছে, তারা বিপদের মাঝে সময় পার করছে এবং নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমেনিজ দেশে ফেরত যেতে চায়।ইমোন গিলমোরের মতে, মিয়ানমারেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে। সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমারের পরিস্থিতির অবনতি হয়েছে এবং সে কারনে ই ইউ মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে এবং মিয়ানমারের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইইউ মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নিয়োগ করেছে এবং আসিয়ানসহ সমমনা দেশগুলোকে নিয়ে মিয়ানমার সংকটের জন্য ই ইউ কাজ করছে। রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় চলমান তহবিলের সংকট একটা বড় সমস্যা এবং তা উদ্বেগজনক বলে তিনি তার মত প্রকাশ করেন। রোহিঙ্গাদের জন্য ই ইউর সহায়তা অব্যাহত থাকবে এবং প্রয়োজনে বাড়তি তহবিলও দেয়া হবেবলে জানানো হয়।তহবিল সংকটের কাটাতে ই ইউ সদস্য ও অন্যান্য দেশের সরকারেরসঙ্গেও তাঁরা কাজ করে যাবে। রোহিঙ্গাদের স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতেই ইউ জাতিসংঘ মানবাধিকার পরিষদ ও অন্যান্য ফোরামে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

২৭ জুলাই রিইন্ট্রোডিউসিং উইম্যান’স লিডারশিপ শিরোনামে জোর পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) রিপ্রেজেনটেটিভ কমিটিরোহিঙ্গা জনগোষ্ঠীর প্রচলিত প্রথা ভেঙে রোহিঙ্গা নারীদের নিয়ে সমাবেশের আয়োজন করে।এই সমাবেশে এক হাজারেরও বেশি বিভিন্ন বয়সি রোহিঙ্গা নারী প্রতিনিধি স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।বিশ্বায়নের এই সময়ে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও রোহিঙ্গা নারীদের প্রথা ভেঙে এই সমাবেশে আসা একটা প্রশংসনীয় এবং সাহসী পদক্ষেপ। রোহিঙ্গা নারী প্রতিনিধিরা জানায় যে, তারা আর আশ্রিত জীবন চায় না এবং নিজেদের দেশে ফিরে যেতে চায়। বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের প্রকাশিত তথ্যানুযায়ী, রোহিঙ্গা আশ্রয়শিবিরে এখন মোট রোহিঙ্গার মধ্যে ৫২ শতাংশ নারী।এই প্রথম বারের মত তারা বাড়ি ফেরা কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং ঐক্যবদ্ধ হলে রোহিঙ্গা নারীদের যে থামানো যাবে না তারা সেটাই প্রমাণ করেছে। রোহিঙ্গা নারীদের প্রত্যাবাসনের সাথে সম্পৃক্ততা এই উদ্যোগে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে।

চীন প্রত্যাবাসন প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে তাদের কার্যক্রম চলমান রেখেছে। বেশ কিছু কারনে পাইলট প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি না হলেও সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে।চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত দেং শিজুন ৩০ জুলাই ঢাকা সফরে এসে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছে, এতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এত দিনের আলোচনায় নতুন মাত্রা এসেছে। ডিসেম্বরের মধ্যে কয়েক পর্যায়ে ৭ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন সম্পন্ন করার প্রত্যাশা নিয়ে চীন এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারের ক্যাম্পে ফিরে যেতে অনীহা থাকায় এবার আর ক্যাম্প বা মডেল ভিলেজে রোহিঙ্গাদেরকে না নিয়ে তারা যেসব এলাকায় বসবাস করত সেখানেই তাদের পুনর্বাসনে রাজি হয়েছে মিয়ারমার। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে গেলে তাদের প্রথম তিন মাসের ব্যয় বহন করা হবে এবং জীবিকার জন্য তাদের মাছ ধরা ও কৃষি কাজের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমার। চার মাসেরও কম সময়ের মধ্যে ঢাকায় চীনা দূতের এটি দ্বিতীয় সফর। ৩১ জুলাই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন চীনা দূত। আলোচনায় পরীক্ষামূলক প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে দিয়ে প্রত্যাবাসন শুরু করার বিষয়টি অগ্রাধিকার পায়। বাংলাদেশে আসার আগে চীনের বিশেষ দূত মিয়ানমার সফর করেছে। মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি বলে চীনের দূত বাংলাদেশকে জানিয়েছে।

বর্তমানে রোহিঙ্গাপ্রত্যাবাসনেপশ্চিমাদেশওদাতাগুষ্টি,চীনএবংরোহিঙ্গাদেরসদিচ্ছা মিলিয়ে ত্রিমুখীকার্যক্রমচলছেযাএইসংকটনিরসনেজরুরী। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমে যাওয়া এবং এর ফলে সংশ্লিষ্ট সমস্যা সম্পর্কে দাতাদেশ ও সংস্থাগুলো অবগত রয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি বহুপাক্ষিক ফোরামেও বিষয়টা নিয়ে আলোচনা চালাচ্ছে। ফলশ্রুতিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা যাবে বলে বাংলাদেশ দৃঢ় বিশ্বাসী। অধিকাংশ রোহিঙ্গা নিজের দেশে ফিরে যেতে চায় এবং রোহিঙ্গা নারীরাও এখন প্রত্যাবাসনের জন্য সোচ্চার হয়েছে যা আশা জাগানিয়া। রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট প্রকল্প নিয়ে চীনের ত্রিপক্ষীয় উদ্যোগ বিভিন্ন বাধার সম্মুখীন হলেও বাংলাদেশ এবিষয়ে সবসময় আশাবাদী।সেইসাথে বাংলাদেশ আশা করে যে, জাতিসংঘ, দাতা দেশ ও মানবিকসাহায্যসহযোগিতাপ্রদানকারীসংস্থা, রোহিঙ্গাদেরস্বার্থওঅধিকারনিয়েকাজকরাসংগঠন এবং নারীঅধিকারসুরক্ষাসংক্রান্তফোরামওসংগঠনগুলোএই প্রল্পম্বিত সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকারেখে প্রত্যাবাসন ত্বরান্বিত করবে।

ব্রিঃ জেঃ (অবঃ)শামস

ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন, এনডিসি,  এএফডব্লিউসি,  পিএসসি, এম ফিল, মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ক গবেষক।

Post Views: 532

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

by admin
October 12, 2026
0
8

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই হামলায় আহত চার...

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

by admin
October 12, 2026
0
13

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে। সে লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। ওই...

আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

by admin
October 12, 2026
0
8

স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা এবং আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় আরো ২৫ হাজার মিডওয়াইফ...

হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক

হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক

by admin
October 12, 2026
0
11

জুলাই গণ-অভ্যুত্থানে মোহাম্মদপুর থানার এক মামলার শুনানিতে হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে হেটে আদালতে তোলায় বিচারকের কাছে অভিযোগ দিয়েছেন সাবেক...

দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

by admin
October 12, 2026
0
5

মাঠ পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী...

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ

by admin
October 12, 2026
0
10

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026
  • ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ October 12, 2026
  • সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮ October 12, 2026
  • সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৮ম মৃত্যুবার্ষিকী October 12, 2026
  • সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 12, 2026
  • সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই October 12, 2026
  • সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান October 12, 2026
  • এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার October 12, 2026
  • মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ October 12, 2026
  • গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন October 12, 2026
  • ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক -২ October 12, 2026
  • সুনামগঞ্জ জেলার ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তার মাঠে পুলিশ October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন October 12, 2026
  • রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। October 12, 2026
  • সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ October 12, 2026
  • সরিষাবাড়িতেে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপার ভাইজাদের প্রশিক্ষণ সমাপ্ত October 12, 2026
  • নকলায় দলিল লেখক সমিতির কমিটি গঠন: সভাপতি আলাল, সম্পাদক হাসমত October 12, 2026
  • ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা October 12, 2026
  • চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল October 12, 2026
  • নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান: October 12, 2026
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র October 12, 2026
  • খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার October 12, 2026
  • মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ October 12, 2026
  • রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম October 12, 2026
  • বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      October 12, 2026
      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      October 12, 2026
      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d