সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ফলন্ত ৩৫০টি পেপে গাছ কেটে ফেলায় আদালতে মামলা দায়ের করেছেন এক কৃষক। রবিবার লামা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্টেট আদলতে ৫জনকে আসামী করে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী কৃষক আজিজুল হক চৌধুরী বাচ্চু।ঘটনাটি ঘটেছে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গালী পাড়ায়।মামলায় আবু ছালেহ মুহাম্মদ জুনাইদ(৩০),কৈলাশ কান্তি দে(৩২),কমল কান্তি দে(২৮),সুভাস চন্দ্র দে(৫০),হাজী আব্দু জব্বর(৫০)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে । সি আর মামলা নং ৬৫/২২ ।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, কৃষক আজিজুল হক চৌধুরী বাচ্চু ৩০৬ নং ফাইতং মৌজায় ৯০ নং খতিয়ানের ১১.৪৩ একর জায়গা হতে দুইদফে ৪.৮৭ একর জায়গা এবং তার ভাইয়ের নামে একই খতিয়ানের ৩.২৭ একর জায়গা তৌজিভুক্ত করে ঘরবাড়িসহ ভোগ দখল করে আসছেন দীর্ঘদিন ধরে।খতিয়ানের অপরাপর অংশের মালিকগনও যার যার অংশে ভোগ দখলে রয়েছেন। কায়িক পরিশ্রমের মাধ্যমে বহু অর্থ ব্যয় করে ৯০ নং খতিয়ানের আন্দর ২৩৫৯ নং দাগের ৮৫ শতক জায়গায় অনেক কষ্টে পেপে বাগান গড়ে তোলেছেন ঐ কৃষক। গত ২৩ ফেব্রুয়ারী বুধবার রাত ৯টার দিকে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন নিয়ে অভিযোগে উল্লেখিত আসামীগন ঐ কৃষকের পেপে বাগানে ডুকে প্রায় ৩৫০টি ফলন্ত পেপে গাছ কেটে পেপে ও রবি শস্য লুট করে নিয়ে যায়। এতে কৃষকের কয়েক লক্ষাধিক টাকা ক্ষতি হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় রবিবার ভুক্তভোগী কৃষক বাদী হয়ে আবু ছালেহ মুহাম্মদ জুনাইদ(৩০),পিতা-হাজী আব্দুল জব্বর,কৈলাশ কান্তি দে(৩২),কমল কান্তি দে(২৮),উভয় পিতা-মৃত রবিন্দ্র লাল দে,সুভাস চন্দ্র দে(৫০),পিতা-যোগেন্দ্র লাল দে,হাজী আব্দু জব্বরসহ(৫০),পিতা-মৃত আব্দু রশিদ এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্টেট আদলতে মামলা দায়ের করেন।
মামলার কৌশলী এ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলম বলেন,অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্যকে নির্দেশ দিয়েছেন আদালত।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







