সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামায় দিনদুপুরে ৩টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।সোমবার দিনের মধ্যভাগে লামা থানার পাশে রঞ্জন তালুকদারের ২টি ভবনে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।এসব ফ্লাট হতে নগদ অর্থ,স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিপত্র নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা।
সুত্র জানান, লামা থানার কয়েক গজের মধ্যে দিনের মধ্যভাগের কোন এক সময়ে তালা ভেঙে ফøাটের রুমে ঢুকে সংঘবদ্ধ চোরেরা।এসময় রঞ্জন তালুকদারে একটি দ্বিতল ভবনের ভাড়াটিয়া লামা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স নীলিমা দাশের ঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণ, চার তলা ভবনের ভাড়াটিয়া ইউএনডিপির কর্মকর্তা মো. সেলিম উদ্দিনের ঘর থেকে একটি দামী হাত ঘড়ি ও প্রবাসী শীতল বড়–য়ার ঘরে আলমারি খুলে কিছু না পেয়ে কাপড় চোপড় তছনছ করে।
এদিকে লামায় ও পাশ্ববর্তী এলাকায় একই সময়ে ৭টি ফ্লাটে চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী।নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলে।
অপরদিকে লামার সীমান্তবর্তী গ্রাম চকরিয়ার বমুবিল ছড়ি ইউনিয়নের পশ্বিম পাড়ার বাসিন্দা জোহর আলীর ভবনেও দিনের মধ্যভাগে ৪টি ফ্লাটের ভাড়াটিয়া রাশেদুল ইসলামের ঘর হতে নগদ ৫০ হাজার টাকা,২ জোড়া কানের দুল,১টি চেইন,রুবি আক্তারের ঘর হতে ১০ হাজার টাকা,১ জোড়া কানের দুল,মো. শাহাজানের ঘর হতে ২ হাজার টাকা,জালাল উদ্দিনের ঘরে কিছু না পেয়ে তছনছ করে কাপড় চোপড়।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্য মো. শহিদুল ইসলাম চৌধূরী বলেন,চুরির বিষয়টি শুনেছি।আমাদের লোক ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে চোর ধরতে মাঠে নামবে পুলিশ।







