মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সাধারণ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক এবং গরীব দুঃখী মানুষের বিপদে এগিয়ে আসে জন দরদী মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি অনন্য প্রতীক। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।









