” স্টাফ রিপোর্টার: শাহরাস্তি উপজেলায় মাটি কাটার বিষয়ে স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থান ও মোবাইল কোর্টের অভিযান জনমনে আশার সঞ্চার ও প্রশংসা কুড়িয়েছে।স্থানীয়রা জানায়, শাহরাস্তি উপজেলায় কৃষি জমির মাটি কাটা বাৎসরিক একটি উৎসবের ধারাবাহিক রেওয়াজ হিসেবে চালু করেছে কিছু অসাধু মাটি ব্যবসায়ীরা। অবৈধ মাটি ব্যবসায়ীদের এ উৎসবের রেওয়াজকে ভেঙে চুরমার করে দেন বর্তমান উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রেজয়ানা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সহ উপজেলার সর্বস্তরের মানুষ এ্যাসিল্যান্ডের অভিযানকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংসদ সদস্য মহোদয় তার চলমান অভিযান বিষয়ে তাকে ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানান। গত ১৫/ ২০ দিন যাবৎ হঠাৎ করেই চলমান মোবাইল কোর্ট অভিযান বন্ধ থাকায় জনসাধারণের মনে চরম অসন্তোষ ও অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন এ অভিযান বন্ধে একশ্রেণির প্রভাবশালী দুষ্ট চক্রের হাত রয়েছে। ভুক্তভোগী জনসাধারণ, মোবাইল কোর্টের চলমান অভিযান অব্যাহত রাখতে সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রেজয়ানা চৌধুরী জানান, চলমান মোবাইল কোর্ট অভিযান বন্ধ রয়েছে, বিষয়টি সঠিক নয়। ২ টি বেকুর চাবি এখনো আমার কাছে রয়েছে। রাতেও অভিযানে যাচ্ছি। কয়েকটি স্থানে আমার সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তাদের পাঠিয়ে মাটি কাটা বন্ধ রাখছি। ফোনে ২/ ১ টি মিথ্যা খবর দিয়ে, আমাকে কয়েকটি জায়গায় পাঠিয়েছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। বার্তা প্রেরক হাসান আহমেদ প্রতিনিধি, শাহরাস্তি, চাঁদপুর।
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...





