Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

শ্রীলংকা-পাকিস্তানের অর্থনৈতিক দেউলিয়াত্ব ও বাংলাদেশের অর্থনীতি

admin by admin
March 6, 2023
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের অর্থনীতি শ্রীলংকার মতো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। তারা অনেকদিন আগে আইএমএফের কাছে ‘বেইলআউট ঋণ’ চাইলেও আইএমএফ এমন কঠোর শর্ত আরোপ করতে চাইছে যেগুলো পূরণের ক্ষমতা পাকিস্তানের বর্তমান শাসক জোটের নেই। এমনকি পাকিস্তানের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীন ও সৌদি আরবও এখন আর পাকিস্তানের ভার নিতে নারাজ। চীনের ঋণে পাকিস্তান যে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করেছে সেগুলোর বহুদিন আটকে থাকা কিস্তির পাওনা অর্থ পাকিস্তান পরিশোধ না করায় ওই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে চীন। এ কারণে সারা পাকিস্তানে ভয়ানক লোডশেডিং চলছে। প্রায়ই গ্রিড ফেইলিয়রের শিকার হচ্ছে। পাকিস্তানি রুপিতে ডলারের মূল্য নাটকীয়ভাবে বেড়েছে, বর্তমানে ১ ডলার পেতে পাকিস্তানকে গুনতে হচ্ছে ২৭৭ রুপি।

পাকিস্তানের অর্থনীতিতে মূল্যস্ফীতি এমন ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে যে এখন এক কেজি আটার দাম ১৬০ রুপি ছাড়িয়ে গেছে এবং এক কেজি চিনির দাম ৩০০ রুপির বেশি। এ সংকটের প্রধান কারণ সাড়ে পাঁচ লাখ সেনাবাহিনীসহ সাত লাখের বিশাল সশস্ত্র¿বাহিনীর বোঝা। পাকিস্তানের পক্ষে অর্থনৈতিক যুক্তিতে সম্ভব না হলেও শুধু ভারতের সঙ্গে যুদ্ধের জন্য এত বড় সৈন্যবাহিনী গড়ে তুলেছে। ১৯৪৭-৪৯ সালের কাশ্মীর যুদ্ধ দিয়ে দুই দেশের শত্রুতার শুরু, যার শেষ হয়েছিল জাতিসংঘ আরোপিত অস্ত্রবিরতির মাধ্যমে। ১৯৬৫ সালের যুদ্ধে কোনো পক্ষের জয়-পরাজয় নিশ্চিত না হলেও তাসখন্দ চুক্তির মাধ্যমে যে যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল তাতে কূটনৈতিক বিজয় ভারতেরই হয়েছিল। ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে পরাজিত হয়ে ঢাকায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সশস্ত্র¿বাহিনী, যার মাধ্যমে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণাকারী বাংলাদেশ বিজয়ের মাধ্যমে যাত্রা করেছিল ১৬ ডিসেম্বর। সর্বশেষ ১৯৯৯ সালের কারগিল যুদ্ধেও উদ্দেশ্য হাসিলে ব্যর্থ পাকিস্তান অস্ত্রবিরতি মেনে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু এ যুদ্ধ যুদ্ধ খেলার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে পাকিস্তান রাষ্ট্রটির প্রকৃত শাসনক্ষমতা ১৯৪৮-৫৮ পর্বে পর্দার আড়াল থেকে এবং ১৯৫৮-৭১ পর্বে সরাসরি সামরিক এস্টাবলিশমেন্টের করতলগত হয়ে গিয়েছিল। বাংলাদেশকে হারানোর পর ১৯৭১-২০২৩ পর্বেও পাকিস্তানের শাসকের ভূমিকা থেকে সামরিক বাহিনীকে বেশি দিন দূরে সরিয়ে রাখা সম্ভব হচ্ছে না, কিছুদিন পরপর সামরিক একনায়করা পাকিস্তানের ক্ষমতা দখল করছে। আবার যখন কিছুদিনের জন্য সামরিক বাহিনী সিভিলিয়ান শাসকদের কাছে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তখনো শাসনক্ষমতার প্রকৃত লাগাম নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিচ্ছে তারা। বর্তমান পর্বে ইমরান খান নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হয়েছিলেন সামরিক বাহিনীর প্রিয়পাত্র হিসেবে তাদের মদদে, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেনাপ্রধান কামার বাজওয়ার সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বের জেরে কিছুদিন আগে তাকে ক্ষমতাচ্যুত করে শাহবাজ শরিফকে ক্ষমতায় বসানোর পেছনেও যে সামরিক এস্টাবলিশমেন্টই কলকাঠি নেড়েছে তা বুঝতে কারো অসুবিধা হয়নি। এ ক্ষমতা দখলের খেলায় সামরিক এস্টাবলিশমেন্টের মহাপরাক্রমশালী হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করছে পাকিস্তানের সশস্ত্র¿ বাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই।

২০০৭ সালে ড. আয়েশা সিদ্দিকা রচিত মিলিটারি ইনকরপোরেশন;: ইনসাইড পাকিস্তান’স মিলিটারি ইকোনমি বইটি প্রকাশ হওয়ার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এ বইয়ে ড. আয়েশা সিদ্দিকা পাকিস্তানের সামরিক বাহিনী কীভাবে ১৯৪৭ সালের পর পাকিস্তানের শাসনক্ষমতা নিজেদের করায়ত্ত করেছে সে ইতিহাস উপস্থাপনের পর এর ধারাবাহিকতায় জেনারেলদের নেতৃত্বে আর্মি অফিসাররা পাকিস্তানের অর্থনীতিতে কীভাবে প্রাধান্য বিস্তার করেছে তা বিশদভাবে বর্ণনা ও বিশ্লেষণ করেছেন।

২০০৫ সালেই সামরিক অর্থনীতি পাকিস্তানের অর্থনীতির প্রধান শক্তিতে পরিণত হয়ে যায়, যেখানে চারটি সশস্ত্র বাহিনীসৃষ্ট সংস্থা ফৌজি ফাউন্ডেশন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, শাহীন ফাউন্ডেশন এবং বাহারিয়া ফাউন্ডেশন দেশটির সর্ববৃহৎ চারটি ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। ফৌজি ফাউন্ডেশনের রয়েছে ২৫টি প্রকল্প, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের রয়েছে ৪১টি প্রকল্প, শাহীন ফাউন্ডেশনের ১৪টি প্রকল্প এবং বাহারিয়া ফাউন্ডেশনের আছে ১৯টি প্রকল্প—২০০৫ সালের এ ৯৯টি প্রকল্পের নাম উল্লেখ আছে বইয়ে। সরকারের খাসজমি বা হুকুমদখল করা গ্রামীণ বা শহুরে জমি ইজারা নেয়ার ব্যাপারে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরঙ্কুশ অগ্রাধিকারের কারণে পাকিস্তানের সর্বত্র এখন নব্য-ভূস্বামী শ্রেণী হিসেবে সামরিক অফিসাররা পাকিস্তানে অন্য সবাইকে টেক্কা দিয়েছেন। সারা পাকিস্তানে প্রায় ১ কোটি ১০ লাখ একর জমি সামরিক বাহিনীর চাকরিরত কিংবা অবসরপ্রাপ্ত অফিসার ও কর্মচারীদের মালিকানায় চলে গেছে। পাকিস্তানের যেকোনো বড় বা মাঝারি নগরে এখন সবচেয়ে বড় আবাসিক এলাকা হয়ে গেছে একাধিক ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটির আবাসিক এলাকা। পাকিস্তান রাষ্ট্রটি যে অদূর ভবিষ্যতে সামরিক বাহিনীর দখলদারি থেকে মুক্তি পাবে না সেটাই ড. সিদ্দিকার বেদনাবিধুর উপসংহার।

১৯৪৮ সাল থেকেই পাকিস্তান সরকারের বাজেটের প্রধান খাত হয়ে দাঁড়িয়েছে প্রতিরক্ষা খাত, যেখান থেকে গত ৭৫ বছরেও ওই খাতকে সরানো যায়নি। এ ধরনের রাষ্ট্রে প্রতিরক্ষা খাতের

বাজেটে হাত দেয়ার ধৃষ্টতা পাকিস্তানের কোনো সরকারেরই থাকার প্রশ্ন অবান্তর। কিন্তু এ অসহনীয় বোঝা যে পাকিস্তানের অর্থনীতিকে ‘মেল্টডাউনের গিরিখাতে’ ধাবিত করছে সে সত্যটা বিশ্বের সামনে নগ্নভাবে উদ্ভাসিত হতে চলেছে এবার। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম জনসংখ্যা-অধ্যুষিত দেশ পাকিস্তানের জনসংখ্যা দ্রুতগতিতে বেড়ে এখন সাড়ে বাইশ কোটি অতিক্রম করেছে, যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার জোগান দেয়া এত বড় সশস্ত্র¿বাহিনীর খাই মেটানোর পর কোনোমতেই পাকিস্তানের কোনো শাসক দল বা জোটের জন্য সম্ভব হচ্ছে না। দেশটির বার্ষিক রফতানি আয় এখনো ২৫ বিলিয়ন ডলারের নিচে রয়ে গেছে, অথচ আমদানি ব্যয় ৮০-৯০ বিলিয়ন ডলারে পৌঁছে যাচ্ছে প্রতি বছর। প্রতিরক্ষা খাতের বিপুল ব্যয় বরাদ্দ মেটানোর পর জনগণের শিক্ষা ও স্বাস্থ্য খাতের ন্যূনতম প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা সরকারের সাধ্যের বাইরে থেকে যাচ্ছে প্রতি বছর। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের বিশ্ব র‍্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান প্রতি বছর নিচে নেমে যাচ্ছে। ২০২২ সালে বাংলাদেশ যেখানে এক্ষেত্রে ক্রমোন্নতির ধারায় ১২৯ নম্বর অবস্থানে উন্নীত হয়েছে সেখানে পাকিস্তানের অবস্থান নেমে গেছে ১৪৭ নম্বরে। ১৯৪৭-৭১ পর্বে পূর্ব বাংলা/পূর্ব পাকিস্তানকে অভ্যন্তরীণ উপনিবেশ হিসেবে শোষণ, বঞ্চনা, সীমাহীন বৈষম্য ও লুণ্ঠনের অসহায় শিকারে পরিণত করেছিল পাকিস্তানের শাসকরা, যার পরিণতিতে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপি পশ্চিম পাকিস্তানের চেয়ে ৬০ শতাংশ কম ছিল। অথচ ২০১৫ সালেই মাথাপিছু জিডিপির বিচারে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনামূলক চিত্র দেখা যেতে পারে।

১) মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ পাকিস্তানের তুলনায় ৮০ শতাংশ এগিয়ে গেছে। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২৭৯৩ ডলার এবং পাকিস্তানের ১৫৪৭ ডলার। ২) বাংলাদেশের রফতানি আয় পাকিস্তানের দ্বিগুণেরও বেশি, ২০২১-২২ অর্থবছরে তা ৫২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ৩) বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, গত ১৭ মাসে হ্রাস পেয়ে তা ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফের হিসাব পদ্ধতি মোতাবেক ২৪ বিলিয়ন ডলারে দাঁড়ালেও সেটা পাকিস্তানের আট গুণেরও বেশি। (বাংলাদেশ সরকারের হিসাব মোতাবেক বাংলাদেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার)। ৪) বাংলাদেশের জনগণের গড় আয়ু ৭৩ বছর, পাকিস্তানের ৬৬ বছর। ৫) বাংলাদেশের জনগণের সাক্ষরতার হার ৭৬ শতাংশ, আর পাকিস্তানের ৫৯ শতাংশ। ৬) বাংলাদেশের মোট জিডিপি ৪৬৫ বিলিয়ন ডলার, আর পাকিস্তানের ৩৪৬ বিলিয়ন ডলার। ৭) বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ আর পাকিস্তানের ২ দশমিক ১ শতাংশ। ফলে পাকিস্তানের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২২ কোটিতে, আর বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। ৮) বাংলাদেশের সর্বোচ্চ ১০৭ টাকায় ১ ডলার পাওয়া যায়, পাকিস্তানে ১ ডলার কিনতে ২৭৭ রুপি লাগে। অথচ ২০০৭ সাল পর্যন্ত রুপির বৈদেশিক মান টাকার তুলনায় ৮ শতাংশ বেশি ছিল। ৯) বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ জিডিপির ২০ দশমিক ৪৮ শতাংশ, অথচ পাকিস্তানে তা

জিডিপির ৪৬ শতাংশ। ১০) বাংলাদেশের নারীদের ৩৬ শতাংশ বাড়ির আঙিনার বাইরে কর্মরত, পাকিস্তানে এ অনুপাত মাত্র ১৪ শতাংশ। ১১) বাংলাদেশে শিশুমৃত্যুর হার হাজারে ২১, আর পাকিস্তানে ৫৯। ১২) বাংলাদেশের শতভাগ জনগণ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, অথচ পাকিস্তানের ৭৩ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।

উল্লিখিত তথ্য-উপাত্তগুলো সাক্ষ্য দিচ্ছে, পাকিস্তান অর্থনৈতিক উন্নয়নের দৌড়ে আর কখনই বাংলাদেশের নাগাল পাবে না। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমে বেড়ে ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৩ শতাংশে উন্নীত হয়েছিল। ২০২০-২২ সময়ে নভেল করোনাভাইরাস মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাতে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমে গেলেও তা পাকিস্তানের চেয়ে অনেক বেশি ছিল এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার আবার সাড়ে ৬ শতাংশ অতিক্রম করবে বলে প্রাক্কলন করা হচ্ছে। দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের মতো ক্ষতিকর কর্মকাণ্ডকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে নিম্নমধ্যম আয়ের দেশ বাংলাদেশের অর্থনীতি যে অতিদ্রুত উচ্চমধ্যম আয়ের ক্যাটাগরিতে উন্নীত হবে সে ব্যাপারে উন্নয়ন চিন্তকরা আশাবাদী। কিন্তু এর জন্য দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের মতো মূল সমস্যাগুলোকে সঠিকভাবে দমন করতে হবে।

লেখিকা: মেহজাবিন বানু, কলামিস্ট, উন্নয়ন ও স্থানীয় সমাজকর্মী।

Post Views: 270

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
12

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

by admin
October 7, 2026
0
235

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জন এবং আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের...

চলতি মাসে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি মাসে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

by admin
October 6, 2026
0
17

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন। মঙ্গলবার (৬ অক্টোবর)...

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

by admin
October 6, 2026
0
117

  মঞ্জুর আলম তালুকদার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুসলিম কলেজছাত্রীকে অপহরণ করেছে রমিক চন্দ্র সিংহ (২৩) নামের এক হিন্দু যুবক।...

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

by admin
October 6, 2026
0
15

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।। ভাষাসৈনিক আবদুল মতিন তার কর্মের মধ্য দিয়েই জাতীয় রাজনীতির অহংকার আর দেশপ্রেমিক রাজনীতির আলোকবর্তিকা...

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

by admin
October 6, 2026
0
6

লায়ন মোঃ গনি মিয়া বাবুল তুলা বাংলাদেশের অর্থনীতির এমন একটি পণ্য, যার গুরুত্ব মাঠের কৃষি থেকে শুরু করে দেশের শিল্প...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d