দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর সদর উপজেলার ৬ আউলিয়াপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফারজিনা আকতার ও গ্রাম্য পুলিশ নুরুল ইসলামের সহায়তায় প্রতিপক্ষদের বিরুদ্ধে এক অসহায়ের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আজাহার আলী।
শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, দিনাজপুর কোতয়ালী থানার ঘুঘুডাঙ্গার মৃত মোকসেদ আলীর ছেলে মোঃ আল মাসুদ (৫০)সহ অনেকের বিরুদ্ধে ১৪৪ ধারা মতে ১৪১পি/২০২৫ (কোতয়ালী) মোকদ্দমা দায়ের করি। পরবর্তীতে উক্ত মামলা আনয়ন করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া নালিশী সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। বিবাদী উক্ত আদেশ অমান্য করিয়া নালিশী সম্পত্তিতে বিভিন্ন প্রজাতির গাছপালা কর্তন করিয়া নালিশী সম্পত্তির চারিদিকে বাঁশের বেড়া দিয়া ঘিরে ফেলেন এবং বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করে। বিবাদী নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি ঘেড়াবেড়ার ভিতরে ঘর নির্মাণ করার জন্য মাপযোগ করিয়া ভিত্তি দিয়া ঘর নির্মাণ করার চেষ্টা করিতেছেন এবং ঘর নির্মাণ করার জন্য অন্য মানুষের জায়গার ইট, বালু আনিয়া ফেলছেন। নালিশী সম্পত্তিতে নির্মিত টিনের ঘর বিবাদী কুড়াল দিয়া কাটিয়া ফেলে ও সিমেন্টের টিন, ঘরের দরজা এবং জানালা ভাঙ্গিয়া ফেলে। বিবাদী একজন দুর্দান্ত প্রকৃতির লোক। তাকে উক্ত বিষয়ে নিষেধ করলে বিবাদী বলে যে, আমি আদালতের আইন মানি নাই এবং আমার হাতে অনেক গুন্ডা বাহিনীর লোকজন রয়েছে। বিবাদী আরও প্রকাশ করে যে, পুলিশ প্রশাসনের লোকজন আমার পকেটে থাকে এবং তাহারা আমার কিছুই করিতে পারিবে না। বিবাদী আরও প্রকাশ করে যে, মামলা তুলিয়া না লইলে আমাকে ও আমার পরিবারের লোকজনরে প্রাণে মারিয়া ফেলার হুমকি প্রদর্শন করে এবং আমার বাড়িতে যাওয়ার রায় বন্ধ করে দেওয়ার হুমকি ও ভয়ভিতী প্রর্দশন করে। বিবাদী আরও প্রকাশ করে যে, তোদের কী করার আছে করিস?
তিনি আরও বলেন, দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফারজিনা আকতার ও একই ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ নুরুল ইসলাম বিবাদী মোঃ আল মাসুদকে সহযোগিতা করছে। ইউপি সদস্য ও গ্রাম্য পুলিশের ক্ষমতায় আমার জায়গায় দখলের চেষ্টা করছে। এমনকি আল মাসুদ ও তাদের লোকজন আমাদের পানির পাম্প পর্যন্ত ভেঙ্গে ফেলেছে।
তিনি বলেন, এব্যাপারে আমি দিনাজপুরের পুলিশ সুপার, কোতয়ালী থানা ও দিনাজপুর আর্মি ক্যাম্পে অভিযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন কাজ হয়নি। আমি এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে মোঃ আজাহার আলীর বড় ভাই তোফাজ্জল হোসেন, ছোট ভাই আমিনুল ইসলাম, কন্যা আয়েশা সিদ্দিকা ও ভাতিজা মনজিলা খাতুন উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন ঃ
দিনাজপুরঃ শনিবার নিজের জমি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আজাহার আলী।







