রংপুর বিভাগীয় প্রতিনিধি: জোটের রাজনীতিতে আওয়ামী লীগ বন্ধুত্বের নামে জাতীয় পার্টিকে দাস বানানোর চেষ্টা করেছে। ক্রীতদাসের মতো ব্যবহার করেছে। শুধু হুকুম করেছিল কিন্তু কোনো সুযোগ-সুবিধা দেয়নি। গত ৪ মার্চ শনিবার সন্ধ্যায় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মীসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স¤পূর্ণভাবে ব্যর্থ। যারা নানাভাবে দুর্নীতি ও অনিয়ম করছে সরকার তাদেরকেই রক্ষা করছে। সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। প্রকল্পগুলোর কাজ কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই করা হয়েছে। শুধু লুটপাটই হয়েছে। কোনো কাজের সময় দেওয়া আছে তিন বছর, অথচ কাজ হচ্ছে ১০ বছর ধরে। জিএম কাদের বলেন, এক শ্রেণির মানুষ টাকা রাখার জায়গা পাচ্ছে না, বিদেশে পাঠাচ্ছে। সরকারের কাছে কোনো সোনাদানা বা কোনো রিজার্ভ নেই। ব্যাংকে টাকা তুলতে গেলে সব নতুন নোট দেয়। ডলার ক্রয় করতে যাবেন, সেখানেও বেশি টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। তিনি আরও বলেন, বায়ুদূষণে বাংলাদেশ চ্যা¤িপয়ন, দুর্নীতেও এই সরকার চ্যা¤িপয়ন। বায়ুদূষণে ফুসফুসে রোগের হার বাড়ছে। এরকম ঝুঁকিতে আমরা বসবাস করছি। একটু পর পর তো আমারই কাশি হচ্ছে। হাসপাতালে রোগিদের চিকিৎসা সেবা নেই। শুধু কাজ বলতে, বড় বড় বিল্ডিং হচ্ছে। চিকিৎসাসেবা ঠিকমতো হচ্ছে না। রংপুরের মতো বিভাগীয় শহরে ভালো চিকিৎসক নেই। চিকিৎসার জন্য ঢাকা যেতে হয়। একজন কৃষক, শ্রমিক, দোকানদারসহ সাধারণ মানুষ কিভাবে ঢাকা যাবে চিকিৎসা করাতে? জাপা চেয়ারম্যান বলেন, বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু শিক্ষার মান বাড়ছে না। জনগণের টাকা লুট করে খাচ্ছে এই সরকার। বিল্ডিং করলে কি শিক্ষার মান বাড়বে নাকি। এই হলো আমাদের উন্নয়ন। এক শ্রেণির মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে। আরেক শ্রেণির মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। কমার কোনো লক্ষণ নেই। সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আদিলুর রহমান আদিল, মহানগর জাপার সাধারণ স¤পাদক এইচ এম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেন প্রমুখ। সভায় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, থানা ও ওয়ার্ড কমিটি এবং ছাত্রসমাজ, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি, মহিলা পার্টি, ওলামা পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







