মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুরঃ ব্যক্তি নয়, “পরিবারই উন্নয়নের মূল একক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে ফ্যামিলি কার্ড কর্ম সূচীর আওতায় দুই দিন ব্যাপী তথ্য সংগ্রহকারি ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণটি উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে ১০ অক্টোর শুরু করা হয়ে। প্রশিক্ষণটি ১১ অক্টেবর বিকেলে সমাপ্ত হয়।
উদ্বোধনী দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে প্রশিক্ষণটি শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোপাল বাবুর সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগীতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণে দিক নির্দেশনা ও করণীয় শীর্ষক আলোচনা করেন প্রশিক্ষকবৃন্দ। ১১ অক্টোবর বিকেলে প্রশিক্ষণের তাগিদ ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান ও সমাপ্তি ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল। এ সময় সমাজ সেবা অফিসার গোপাল বাবু ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।









