ছোট রান তাড়ায় সহজ জয়ের পথে ভারত। উদ্বোধনী জুটিতে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতেই ওভারপ্রতি ১০ রান করে তুলে নিয়েছে ভারত।
ভারতের স্কোর ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৩ রান।
ওভারের প্রথম তিন বলে মেরেছিলেন দুই চার। তবে অতিমাত্রায় আক্রমণাত্মক হতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনেন অভিষেক।
লং অফে ধরা পড়লেন ফাহিম আশরাফের হাতে। আউট হওয়ার আগে করেন ১৩ বলে ৩১ রান। এদিকে ৭ বলে ১০ রান করে ফেরেন শুবমন গিল। জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র ৭৪ রান।







