রংপুর ব্যুরো: সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয় করার সময় সাপের কামড়ে বিজয় চন্দ্র (১৮) নামে এক যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয় করা নিহত বিজয় চন্দ্র নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া সর্দারপাড়া গ্রামের বিপুল চন্দ্রের ছেলে। তার লাশের পাশে একটি সাপ অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করে। এলাকাবাসী বলেন, মনসামঙ্গল বা বিষহরি গানে বিজয় চন্দ্র সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয় করেন। আসল সাপ মঞ্চে নিয়ে গিয়ে অভিনয় করায় তিনি বাড়িতে একটি সাপ রাখেন। এছাড়া কয়েকদিন আগে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে প্রতিবেশীর চায়না দুয়ারী জালে আটকা পড়া একটি সাপ ধরে আনে। গত ৭ আগস্ট ওই সাপ নিয়ে তার দলের সঙ্গে বড়ভিটা ইউনিয়নের বিন্নাকুটি কুমড়াপাড়ায় গান করতে যান। সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয় শেষে সাপটিকে খাঁচায় ঢুকানোর সময় তার হাতে ছোবল দেয়। পরে রাতের খাবার শেষে ব্যথা অনুভব হলে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। ১৪ আগস্ট শুক্রবার সকালে হাসপাতাল থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসার পর ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেয়। এ সময় লাশের পাশে স্থানীয়রা একটি সাপ দেখেছেন বলে জানায়। বিজয়ের লাশের বিষ তোলার জন্য সাপ এসেছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে একজন ওঝা এসে ঘণ্টাব্যাপী তন্ত্র-মন্ত্র করে ব্যর্থ হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয়...









