Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

সিগারেট কোম্পানিগুলো সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশে ই-সিগারেট উৎপাদনের পায়তারা করছে

admin by admin
September 5, 2025
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter


গবেষণা ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা

সরকার ই সিগারেট আমদানি নিষিদ্ধ করলেও আন্তর্জাতিক সিগারেট কোম্পানিগুলো সুকৌশলে দেশীয় কিছু দোকানদার এর মাধ্যমে এবং অনলাইনে ই-সিগারেট প্রসারের চেষ্টা করছে। যদিও এই ই-সিগারেটের বাজার খুবই কম- কিন্তু সুকৌশলে তারা এই ই-সিগারেটের বৈধতা নেওয়ার চেষ্টা করছে এবং যুব সমাজকে ধূমপানে ও ই-সিগারেটে আসক্ত করছে। তামাক নিয়ন্ত্রণকর্মীরা ই-সিগারেটের নিষিদ্ধ বিধান বাস্তবায়নে সরকারকে কঠোর পদক্ষেপ এর আহ্বান জানায়। চিহ্নিত কিছু দোকান এবং অনলাইনে ই-সিগারেট বিক্রি হয় এই সমস্ত  দোকানগুলোকে কঠোর শাস্তির দেওয়ার পাশাপাশি যে সকল সিগারেট কোম্পানি তাদের সহযোগিতা করছে, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের খুঁজে বের করে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হোক। আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) রাজধানীর বনানীর একটি হোটেলে টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত  অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক ন্যাশনাল প্রফেসনাল অফিসার সৈয়দ মাহফুজুল হক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশন এর হেলথ এন্ড ওয়াশ এর পরিচালক ইকবাল মাসুদ, আইন ও নীতি বিশেষজ্ঞ এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, বাংলাদেশ পাবলিক হেলথ ল’ইয়ার নেটওয়ার্ক এর সদস্য সচিব ব্যারিষ্টার নিশাত মাহমুদ, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, এইড ফাউন্ডেশন এর প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা প্রমুখ। টিসিআরসির প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারহানা জামান লিজার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসির প্রজেক্ট অফিসার মোঃ জুলহাস আহমেদ এবং সভাপতিত্ব করেন টিসিআরসির প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক মোঃ বজলুর রহমান।

মূল প্রবন্ধে মোঃ জুলহাস আহমেদ বলেন, সিগারেট কোম্পানিগুলো তাদের ব্যবসা সচল রাখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন পন্য বাজারে নিয়ে আসছে যার মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা। ফলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ই-সিগারেটের ব্যবহার বিশেষত তরুণদের মধ্যে একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যদিও সরকার ১ জানুয়ারি ২০২৫ থেকে এর আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে, টিসিআরসি কর্তৃক এপ্রিল থেকে জুলাই ২০২৫ পর্যন্ত পরিচালিত গবেষণায় দেখা গেছে, ঢাকায় অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্রে ই-সিগারেট সহজলভ্য। পর্যবেক্ষণে দেখা গেছে, জনসমাগম এলাকাগুলোতে ই-সিগারেটের বিক্রয়কেন্দ্র গড়ে উঠেছে এবং বিক্রয়কেন্দ্রগুলোতে ই-সিগারেট প্রদর্শিত হচ্ছে। বাজারে মূলত বিভিন্ন ফ্লেভারের ই-লিকুইড জনপ্রিয় হয়ে উঠেছে। খুচরা বিক্রেতারা অবৈধভাবে ই-সিগারেট ও ই-লিকুইড আমদানি করছে। এছাড়া চকবাজারসহ বেশ কিছু এলাকায় অবৈধভাবে ই-লিকুইড তৈরি হয়ে সারাদেশে সরবরাহ করা হচ্ছে। ফলে ই-সিগারেট বেশ সহজলভ্য হয়ে গেছে। অন্যদিকে অনলাইন বিক্রেতারাও বিভিন্ন সোস্যাল মিডিয়া ও অনলাইন বাজারে ই-সিগারেটের বিক্রয় ও প্রচার করছে। গবেষণার এসব ফলাফল দুর্বল আইন প্রয়োগকে চিহ্নিত করছে এবং উৎপাদন, বিপণন, অনলাইন বিক্রি ও বিতরণকে নিয়ন্ত্রণের জন্য সমন্বিত আইনি কাঠামোর জরুরি প্রয়োজনীয়তাকে সামনে আনছে।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মাহফুজুল হক বলেন, বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা ভ্যপিং করছে তাদের অর্ধেকেরও বেশি সাধারণ সিগারেট ও ই-সিগারেট দুটোতেই আসক্ত। অস্ট্রেলিয়ার মতো দেশ ই-সিগারেটকে তাদের দেশের প্রধান স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। পাশ্ববর্তীদেশ ভারতেও ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। টিসিআরসির এই গবেষণা ফলাফল থেকেই বোঝা যায়, আমদানি নিষিদ্ধের পরেও বাজারে ই-সিগারেটের বিক্রয় বন্ধ হয়নি, যা স্পষ্টভাবে সরকারের সিদ্ধান্তের বিপক্ষে যায়। শুধু আমদানি নিষিদ্ধ বললে হবেনা, পাশাপাশি কঠোরভাবে এর প্রয়োগ করতে হবে, অনলাইন মার্কেট এবং বাজার মনিটর করতে হবে কড়াকড়ি ভাবে।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, বহুজাতিক কোম্পানিগুলো উন্নয়নশীল দেশে ব্যবসা করতে আসে কারন তারা ট্যাক্স ফাঁকি দিতে পারে, পরিবেশের ক্ষতি করে উৎপাদন করতে পারে, জনস্বাস্থ্যের ক্ষতি করে ব্যবসা করতে পারে। এদের মূল টার্গেটই থাকে ব্যবসা। এরা জনস্বাস্থ্যের কথা ভাবেনা। তাহলে সরকার কেনো তাদের মতামত শুনবে। জনস্বাস্থ্যের সুরক্ষা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব তাদের পালন করতেই হবে। ই-সিগারেট এদেশে আমদানি নিষিদ্ধ পণ্য, এর উৎপাদনও নিষিদ্ধ, তাহলে অবশ্যই ই-সিগারেট সামগ্রিকভাবে নিষিদ্ধ। ই-সিগারেটের বিক্রয় নিষিদ্ধ, এর প্রচারণা নিষিদ্ধ। সকল ই-সিগারেটের দোকানে মোবাইল কোর্ট করা উচিত এবং সকল ই-সিগারেট, লিকুইড বাজেয়াপ্ত করা উচিত। সিগারেট কোম্পানিগুলো বিভিন্ন গোপন কার্যকালাপের মাধ্যমে দেশে ই-সিগারেটকে বৈধ করার অপচেষ্টা চালাচ্ছে। এটাকে এখনই নিষিদ্ধ করা হোক।

ইকবাল মাসুদ বলেন, আমদানি ও উৎপাদন নিষিদ্ধ পণ্য অবশ্যই বিক্রয়ও নিষিদ্ধ। এটা নিয়ে সংশয়ের কোন জায়গা নেই। সিগারেট কোম্পানি বিভিন্ন ধরনের মিথ্যা গবেষণার রেফারেন্স দেখায় জনগনকে ধোঁকা দেয়ার জন্য, এই বিষয়ে জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ই-সিগারেট জনস্বাস্থ্যের জন্য হুমকি, তরুণ প্রজন্মের জন্য হুমকি। এটাকে কোনভাবেই হার্ম রিডাকশন পণ্য হিসেবে দেখা যাবেনা। এই গবেষনায় যে ফলাফল আমরা পেয়েছি সেটা খুবই ভয়াবহ। তাই আর দেরি না করে এখনই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে ই-সিগারেট বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ করা একান্ত প্রয়োজন।

ব্যারিষ্টার নিশাত মাহমুদ বলেন, ই-সিগারেটের ভয়াবহতা বিবেচনা করে বিশ্বের ১৩২টি দেশ ইতিমধ্যেই ই-সিগারেট নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করেছে। এ অবস্থায় বাংলাদেশে ই-সিগারেটের আমদানি নিষিদ্ধ করেছে ঠিকই কিন্তু বিক্রয় নিষিদ্ধ করেনি। আর এখানেই আইনি গ্যাপ থেকে যাচ্ছে। এই গবেষণা ফলাফল পলিসি ব্রিফ আকারে পলিসিমেকার বরাবর প্রেরন করা হোক এবং আইনি গ্যাপটা কে তুলে ধরে তাদেরকে অনুরোধ করা হোক, বাংলাদেশে ই-সিগারেট সম্পূর্নভাবে নিষিদ্ধ করার জন্য।

হেলাল আহমেদ বলেন, সিগারেট কোম্পানিগুলো আগামী ১০০ বছর ব্যবসা টিকিয়ে রাখার জন্য বাজারে ই-সিগারেট নিয়ে এসেছে। এই ই-সিগারেট এখন মহামারি আকার ধারন করেছে। আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে। ইদানিং দেশে ই-সিগারেটের বিভিন্ন সাইজের সুবিধা নিয়ে বাচ্চারা বাবা-মার চোখ ফাঁকি দিয়ে সহজেই এটি ব্যবহার করছে। ঢাকার বেশ কিছু স্কুলের বাচ্চাদের স্কুল ব্যাগে ই-সিগারেট পাওয়া গেছে। বাংলাদেশে যেহেতু ই-সিগারেট আমদানি নিষিদ্ধ পণ্য তার মানে এইসব যারা বিক্রি করছে তারা নিষিদ্ধ পণ্য বিক্রি করছে এবং এই ধরনের নিষিদ্ধ পণ্য বিক্রি করা ক্রিমিনাল অফেন্স।

শাগুফতা সুলতানা বলেন, বাংলাদেশে ই-সিগারেটের আমদানি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাজারে ই-সিগারেট এতো সহজলভ্য যা খুবই হতাশার। আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারনে বাজারে এতো প্রাপ্যতা। সিগারেট কোম্পানিগুলো মিথ্যা তথ্য দিয়ে সরকারকে ভূল পথে পরিচালিত করার চেষ্টা করে। অনেক সময় তারা সরকারের উপর প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে। সরকারকে এই প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় কোন কম্প্রোমাইজ না করে বরং আইনের কঠোর বাস্তবায়ন প্রয়োজন এবং এখনই ই-সিগারেট ই-সিগারেট নিষিদ্ধ করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশন, আর্ক ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনোমিকস রিসার্চ, বিএনটিটিপি, ডাস্, বিসিসিপি, ঢাকা আহছানিয়া মিশন, ল’ইয়ার’স এসোসিয়েশন, নাটাব, মানস, প্রত্যাশা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ডাব্লিউবিবি ট্রাস্ট, গ্রামবাংলা উন্নয়ন কমিটি প্রতিনিধিবৃন্ধ, সাংবাদিক, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনাল, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা দাবি করেন, যেসব ব্যবসায়ীরা দোকানে বা অনলাইনে এগুলো করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া অনলাইন পোর্টালে যারা বিক্রি করছে সে সমস্ত পোর্টালগুলোকে অবিলম্বে অপসারণের ব্যবস্থা গ্রহণে আহবান জানানো হয়। পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আগেই বাংলাদেশে ই-সিগারেট ও এ-জাতীয় সকল পণ্য নিষিদ্ধ করা এখন সময়ের দাবী।

Views: 131

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
0

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

by admin
October 13, 2026
0
0

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
0

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

by admin
October 13, 2026
0
0

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
14

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
21

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d