মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে সিডিএসপির বাঁধ ভেঙে ফেনী নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এরিমধ্যে বাঁধের সামনে নদীর অংশে অন্তত ২০০ একর মৎস্য প্রকল্প বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতার ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সিডিএসপি বাঁধ ভাঙনরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবীতে আল্টিমেটাম দিয়েছে মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল) সকালে মিরসরাই পৌরসদরের পার্ক ইন রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান এই আল্টিমেটাম দেন।
এসময় তিনি বলেন, ‘সিডিএসপি বাঁধের ভাঙন দ্রুত রোধ করা না গেলে মৎস্য প্রকল্প, দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হুমকির মুখে পড়বে। এছাড়া উপজেলার ইছাখালী ও ওচমানপুর ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্থ ও ১০ হাজার ফসলি জমির চাষাবাদেও অনুপোযোগী হয়ে যাবে। তাই সরকারকে বাঁধটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছিন।’
তিনি আরও বলেন, আগামী বুধবারের মধ্যে বাঁধটি সংস্কার না হলে ওইদিন বিকাল ৪ টায় মিরসরাই উপজেলা জামায়াতের পক্ষ মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মতবিনিময়ে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরুল করিম, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর শিহাব উদ্দিন, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, ইছাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিন।
প্রসঙ্গত, মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের ভাঙন থেকে রক্ষা করতে ১৯৯৪ সালে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) আওতায় ১১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ করা হয়। সিডিএসপি বাঁধকে ঘিরে বদলে গেছে এখানকার চিত্র। গড়ে ওঠে শত শত মৎস্য প্রকল্প। এসব মৎস্য প্রকল্পে চাষাবাদ করে ভাগ্য বদলেছে অসংখ্য মানুষের। কয়েক বছর আগে বাঁধ থেকে প্রায় ৩ হাজার মিটার দূরেও মৎস্য চাষ হতো। ভাঙ্গনের তীব্রতার ফলে নদীতে বিলীন হয়ে গেছে ২০০ একরের ২৫টি মৎস্য প্রকল্প। এখান থেকে চট্টগ্রামের মাছের চাহিদার ৭০ শতাংশ উৎপাদিত হয়।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








