শাহাদাৎ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের সলঙ্গায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১২ এর সদস্যরা । মঙ্গলবার ( ১ আগষ্ট ) রাত ১২ টার দিকে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিং স্টেশন এর ভিতরে দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ১ টি চোরাই মোটর সাইকেলসহ চক্রের ২সদস্যকে গ্রেফতার করে র্যাব । এছাড়া ও তাদের কাছে থাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীরা হলেন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সবুজ (২৩) ও সুরমান আলী মন্ডলের ছেলে সোহেল রানা (২৫) । র্যাব আরো জানায় আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ উক্ত থানায় হস্তান্তর করা হয়। তারিখ ০২-০৮-২০২৩
অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর
অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা...








