গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়।
সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম শেখ।
ঈদুল ফিতরের এই জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক শ মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।
তিনি বলেন, ‘ঈদ হলো ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব। আর তা পালন করা প্রত্যেকটি ধর্মপ্রান মুসলমানের জন্য অত্যাবশ্যক।








