হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার মহাপঞ্চমীর দেবী দুর্গার আনুষ্ঠানিক বোধন এর মাধ্যমে শুরু হয়েছে । জামালপুর জেলার জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলায় ২২৭ টি পুজা মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে৷
এবার পূজার ছুটি ৩ দিনসহ সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে মোট ৫ দিন ছুটি থাকছে।
বুধবার উৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন।
নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৬০০ অধিক পুলিশ ও ডিবি পুলিশ সদস্যরা পুজা মন্ডপ গুলোতে ডিউটি করবেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন৷ পাশাপাশি আনসার,, বিজিবি, র্যাব সহ অন্যান্য প্রশাসনিক দপ্তরগুলো টহলে থাকবেন বলে জানা গেছে ।
পিটিসি
জামালপুর থেকে বিস্তারিত জানালেন প্রতিবেদক মাসুদুর রহমান
সরিষাবাড়ীতে থামছেই না মাদক, উদ্বিগ্ন এলাকাবাসীর মানববন্ধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে। উপজেলাসহ পৌর সভার বিভিন্ন গ্রাম/ মহল্লা/অঞ্চলে মাদকের বিস্তার ভয়াবহ...









