Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সময়ের প্রতি অবিচার

admin by admin
October 24, 2025
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

জীবন নিয়ে সবচেয়ে গভীর আফসোস হবে তাদের, যারা সময়ের প্রতি অবিচার করে। বাবা খেতখামারে ঘাম ঝরান, কেউ বা বিদেশ-বিভুঁইয়ে গাধার খাটুনি খেটে পাঠান কষ্টার্জিত টাকা। তাদের বিশ্বাস—“আর ক’টা দিন কষ্ট, তারপর সুখ আসবেই।” স্বপ্ন দেখেন, সন্তান পড়াশোনা শেষ করে একদিন গল্প বলার, গর্ব করার উপলক্ষ্য এনে দেবে, ঘর ভরে উঠবে হাসিতে। বেকারত্বঘুচে যাবে, আনন্দে ঘর আলোয় ভরে উঠবে। সব ত্যাগ, পরিশ্রম, উৎসর্গ— শুধুই সন্তানের জন্য।

 

অথচ সেই সন্তান পড়ার টেবিলে নেই। রাত জেগে আড্ডা মারে, বড়ো ভাইদের পাখনা চাটে, মোবাইলের পর্দায় বন্দি হয়ে সময় গোনে। বাবা-মায়ের রক্ত-ঘামের টাকার কোনো মর্যাদা নেই তার কাছে। বই কেনার কথা বলে, প্রাইভেটের অজুহাতে যে টাকা আনে, তা উড়ে যায় পাট্টি, উল্লাস আর সিগারেটের ধোঁয়ায়। সারাবছরবইয়ের পাতায় ধুলো জমে, ক্যাম্পাসেনেতামি আর আড্ডায় বাঁদরামি। বন্ধুমহলে নাম উঠেছে ‘প্রেমিক পুরুষ’ হিসেবে— বাবার রক্ত বিক্রি করা টাকায় যার বিলাসিতা মেটে!

 

ভালো বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে তোমাকে দূর শহরে রেখে বাবা-মা স্বপ্ন আঁকেন। সন্তান পরিশ্রম করছে ভেবে তারাও ভালো-মন্দ রান্না-খাওয়া বন্ধ রাখেন। অথচ সন্তান সবকিছু বাদ দিয়ে ঘুরছে। সে পাঠে নেই বরং মাঠের আড্ডায় সময় কাটায়। রাত জেগে নাটক-সিনেমাতে মজে থাকে। জীবনের এই তিন-চার মাসের পরীক্ষাতেও হেরে গিয়ে বাবা-মায়ের সামনে কোন মুখে দাঁড়াবে? যারা তোমার উন্নতির জন্য দিনরাতহয়রান হচ্ছেন তাদের স্বপ্ন ঘিরে তোমার ভাবনা না থাকাটা ব্যর্থতা। রাজপথের স্বপ্ন ভেঙো না। ভালো বিশ্ববদ্যালয়েভর্তির সুযোগ পাওয়া মানে সুন্দর আগামী- ভুলে ভুল পথে পা বাড়িও না। সময় কাজে লাগাও।

 

এ এক দিকের চিত্রের বর্ণনা। এখন দেখি ছবির অন্য দিক। ছা-পোষা পরিবারের কোনো ছেলে-মেয়ে শহরে আসে দু’চোখে স্বপ্ন নিয়ে। পরিবারে অর্থ নেই, তবু ইচ্ছা আছে উঁচু হয়ে দাঁড়াবার। তারা শপিংমল, সুপারশপ বা রেস্টুরেন্টে পেটে ভাতে কাজ করে। আট-দশ ঘণ্টা দাঁড়িয়ে থেকে হাসিমুখে সামলায় বসের বকুনি, ক্রেতার রূঢ়তা। মাস শেষে মেসভাড়া, টিউশনফি, নিত্য চাপ— সব মিলিয়ে চোখে নামে অন্ধকার।

 

এই ছেলেমেয়েরা পড়তে চায়, কিন্তু সামর্থ্য নেই। ক্লাসের সময় যায় ডিউটিতে, পরীক্ষার সময় ছুটি চাইলেবসেরা চোখ পাকায়, যেন পড়াশোনা অপরাধ। কোনোমতে পাশ করে যায়, কিন্তু জ্ঞানের গভীরতায় পিছিয়ে পড়ে। আগে পার্ট-টাইম কর্মী ছিল, পরে ফুল-টাইম চাকরিজীবী হয়— কোম্পানি বদলায়, কিন্তু ভাগ্য বদলায় না। অথচ যাদের পড়ার নিরবচ্ছিন্ন সুযোগ ছিল, যাদের বাবা-মা নিজেদের রক্ত-ঘাম মিশিয়ে ভবিষ্যৎ সাজিয়ে দিতে চেয়েছিলেন, তাদের অনেকেই সে সুযোগ নষ্ট করে।

 

যারা চেষ্টা করে তাদের সামনে পথ উন্মোচিত হয়। শত সমস্যা মধ্য থেকে সমাধানের রাস্তা পরিস্কার হয়। বড় হওয়া ইচ্ছা থাকতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। একটা জীবন কেবল বাবার পরিচয়ে কিংবা বংশের নাম বিক্রি করে চলা যাবে না। নিজের পরিচয়ের দরকার হবে। আত্মপরিচয়ের মাধ্যমেই আত্মসম্মান নির্ধারিত হয়। কারো চোখ রাঙানি সহ্য করে, কেবল কৈফিয়ত দিয়ে বাঁচাটাকেসম্মানজনক মনে হয়? নিজেকে পরিণত করার চেষ্টায় মনোনিবেশ করতে হবে। সময়ের কাজ সময়ে শেষ না করলে সে দায়ভার যার যার। অনেক ক্ষেত্রেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ জীবন দুইবার দেয় না।

 

শিক্ষার্থী মানেই পড়াশোনা— এ এক সময়ের সত্য এখন ধোঁয়াশা হয়ে গেছে। চোখের সামনে দেখি, অনেকেই নিজের ভবিষ্যৎকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলছে। অনার্স-মাস্টার্সে পড়ে অথচ কোর্সের নামও জানে না। পঠিত বিষয়ের ভিত্তি সম্পর্কে কোনো ধারণা নেই। রাষ্ট্রীয় নিয়মের ফাঁকফোকর পেরিয়ে সার্টিফিকেট হয়ত জোটে, কিন্তু তাতে মুক্তি আসে না— জীবনের বাস্তবতায় তা গলার কাঁটা হয়েই রয়ে যায়।

 

অবশেষে দেখা যায়, নাইরেতাইরে করে বিএ-মাস্টার্স পাস হয়ে গেছে। এখন না পায় চাকরি, না পারে মজুর হতে! কারণ, শিক্ষা সেখানে মুখস্থ করা নাম, নয় আত্মস্থ করা জ্ঞান। যোগ্যতার জায়গা ছেড়ে দিয়ে তারা সার্টিফিকেটের সিন্দুকে বন্দি থাকে, যেখানে স্বপ্নও নিঃশ্বাস নিতে পারে না।

 

যারা সুযোগ পেয়েছ, তোমাদের বলি— পড়ো। সময়ের প্রতি সুবিচার করো। কারণ সময়ের প্রতিশোধ বড়ো নির্মম। নিজের দক্ষতা আর যোগ্যতাই তোমার আসল পরিচয়। তোমার পরিশ্রমই তোমার ঠিকানা নির্ধারণ করবে। চাকরির বাজারে তুমি চৌধুরি সাহেবের ছেলে না খানবাড়ির বংশধর— তাতে কিছুই যায় আসে না। পরিচয় ঠিক করবে যোগ্যতায়।

 

গন্তব্য নির্ধারিত হবে তোমার যোগ্যতার মাপকাঠিতে। যদি আজ অলসতা করো, তবে একদিন দাসের ছেলেকে মনিব মানতে হবে। স্যার ডেকে মাথা নত করতে হতে পারে কোনো মেথরের ছেলেকেও। কারণ জ্ঞানের রাজ্যে জন্ম নয়, যোগ্যতাই একমাত্র মানদণ্ড।

 

সময় থেমে থাকে না। যারা অবহেলা করে, তাদের ধ্বংস ডেকে আনে সময় নিজেই। তাই পড়ো, জানো, প্রস্তুত হও। নিজের জীবনকে নিজের হাতে গড়ে তোলো। সময় যেন তোমার হাতে অবহেলিত না হয়— এই হোক তোমার প্রতিজ্ঞা।

 

আর হ্যাঁ— এই লেখার শেষ পর্যন্ত পড়লে তুমি হয়ত কিছুটা সময় নষ্ট করলে বটে, কিন্তু যদি একটু ভাবো, তবে এটাই হবে তোমার জীবনের সঠিক সময়ের শুরু।

 

 

রাজুআহমেদ,  প্রাবন্ধিক।

raju69alive@gmail.com

Views: 263

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

by admin
October 21, 2026
0
9

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

by admin
October 21, 2026
0
16

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

by admin
October 21, 2026
0
15

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

by admin
October 21, 2026
0
69

 রাজশাহীর জনসভায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে আওয়ামী লীগ তার বর্তমান দুঃসময়ের জন্য দায়ী করে জামায়াতকে, খোদ শেখ হাসিনা...

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

by admin
October 21, 2026
0
16

  মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে উৎসব মুখর হয়ে...

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

by admin
October 21, 2026
0
37

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ অক্টোবর)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ October 21, 2026
  • সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি October 21, 2026
  • সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু October 21, 2026
  • পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া October 21, 2026
  • মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন, October 21, 2026
  • মেঘনার বড়কান্দার বিভিন্ন পূঁজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক October 21, 2026
  • দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান October 21, 2026
  • মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) October 21, 2026
  • তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা। October 21, 2026
  • হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় October 21, 2026
  • অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ October 21, 2026
  • ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী October 21, 2026
  • অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪ October 21, 2026
  • আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ October 21, 2026
  • জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট October 21, 2026
  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026
  • লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ October 21, 2026
  • যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত October 21, 2026
  • সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন October 21, 2026
  • শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক October 21, 2026
  • ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’- October 21, 2026
  • নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ October 21, 2026
  • কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল October 21, 2026
  • লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসন করল সেনাবাহিনী October 21, 2026
  • পূর্বধলা জমি জমা বিরোধ এর জেরে মহিলা কে মারধর থানার অভিযোগ। October 21, 2026
  • নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী October 21, 2026
  • তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ  পরিদর্শন  October 21, 2026
  • রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু October 21, 2026
  • জামালপুর এসআরবি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার October 21, 2026
  • জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপুজা October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

      ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

      October 21, 2026
      সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

      সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

      October 21, 2026
      সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু

      সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d