ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (পৌর নিউ মার্কেট, কালিতলা দিনাজপুর) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী তাফসিল ঘোষণা—২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর—২০২৫ শনিবার শহরের একটি চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাদাকাতুল বারী সাদা ও বিশিষ্ট সমাজসেবক আহমেদ শফি রুবেল।
সংগঠনের সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতা এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মঈন,সহ সাধারণ সম্পাদক মোঃ রাজু, কোষাধ্যাক্ষ মোঃ মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু, প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন, নির্বাহী সদস্য মোঃ বেলাল হোসেন, মোঃ শাহিন হোসেন, মোহাম্মদ জসিম, মোঃ জুয়েল প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় আয় ব্যয় হিসাব পাঠ করেন দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন মোহাম্মদ বেলাল, মোঃ মুকুলসহ অন্যান্য সদস্যবৃন্দ। শেষে দিনাজপুর ফল আড়ৎদার সমবায় সমিতি লিঃ এর নির্বাচনী তফসিল ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম।
ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা
মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প সংরক্ষণ, আধুনিক নকশার সঙ্গে স্থানীয় কারুশিল্পীদের পরিচিত করা, পণ্যের মানোন্নয়ন এবং...






