সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
মতিউর রহমান সরিষাবাড়ি,জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়িতে আন্তর্জাতিক মানবাধিকার সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ( বাসক) বাংলাদেশ এর সরিষাবাড়ি উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বিকেল ৪ টায় বাসকের নিজ কার্য্যালয় কামরাবাদ এ উপজেলা বাসকের সভাপতি আলহাজ্ব আসাদুল্লাহ’র সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
উপজেলা বাসকের সভাপতির স্বাগত বক্তব্যে সকল কর্মকর্তা ও সম্মানিত সদস্যের স্বতস্ফুর্ত মতামত আহ্বান করেন।
বাসকের সহঃসভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা আবুল হোসেন চাদের সঞ্চালনায় মত বিনিময় সভায় ৪ টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে পথ নির্দেশনা মূলক আলোপাত করেন মানাধিকার সংস্থাটির অন্যতম কর্মকর্তা সহঃ সভাপতি আবু বকর সিদ্দিক খসরু। এ সময় জামালপুর জেলা বাসকের সহঃসভাপতি সাবেক সমবায় কর্মকর্তা ফরিদুল হক,উপজেলা বাসকের প্রতিষ্ঠাতা সদস্য ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাঃ সাংবাদিক মতিউর রহমান,সাংষ্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদিকা সুলতানা ইয়াসমিন সেতু,অন্যতম সদস্য শিক্ষক উমর কাজী,রাশেদুল ইসলাম,বাস মালিক সমিতির সদস্য আশরাফ হোসেন প্রমুখ বাসকের কার্যকারিতা গতিশীল ও মানব সেবার মান বৃদ্ধিসহ নানা বিষয়ে মতামত ব্যক্ত করেন। এ সময় জেলা ও উপজেলা বাসকের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত থেকে তাদের মতামত ও সমর্থন ব্যক্ত করেন। সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে একজন আইন কৌশলীকে নিয়োগের বিষয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল জামালপুর প্রতিনিধি: দৈনিক ইত্তেফাক, বাংলা টিভি, ডেইলি অবজারভার প্রতিনিধি,...







