মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।
কুমিল্লার বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক মোঃ কবির হোসেন ভূঁইয়া।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে কবির হোসেন ভূঁইয়া নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা জানিয়েছেন কবির হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রায় শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সবার সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে।
বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ক্ষেত্রে উদ্যোগ নেয়া হবে।








