গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপি তথ্য সংগ্রহের অংশ হিসেবে “ব্যাক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই শ্লোগানে ডোমার পৌরসভায় তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম বিষয়ক অবহিতকরণ ও শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের চান্দিনা পাড়া গ্রামে তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, সাবেক ছাত্র নেতা রায়হানুল আলম ইউসুফ প্রধান প্রমূখ।
ওই এলাকার মেহেরুল ইসলামের স্ত্রী আর্জিনা বানুর নাম তালিকাভূক্ত করে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে অতিথিবৃন্দ ডোমার পৌরসভায় নিযুক্ত ১জন সুপারভাইজার ও ১২জন তথ্য সংগ্রহকারীর মাঝে পরিচয় পত্র প্রদান করেন।







