রংপুর বিভাগীয় প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশনের রংপুর আঞ্চলিক উপ কেন্দ্রকে পুর্ণাঙ্গ টিভি কেন্দ্র হিসাবে রুপান্তর করার দাবিতে মানববন্ধন করেছে রংপুরের বৈষম্যবিরোধী সাংস্কৃতিক আন্দোলন। আজ ২০ অক্টোবর রবিবার বিকালে নগরীর টাউনহলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দ্রুত সময়ে রংপুর আঞ্চলিক উপ কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্রে রুপান্তর করার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস্ এসোসিয়েশনের (রামবা) আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক মাকসুদার রহমান মুকুল, রংপুর নাট্যধারার চেয়ারম্যান কাইয়ুম খান, রংপুর নাট্যচক্রের সভাপতি আব্দুল মজিদ হিরু, রংপুর পদাতিকের সাধারণ স¤পাদক নাসির খান সুমন, বাংলার চোখের সাধারণ স¤পাদক মাহমুদুন্নবী বাবুল, গীতিকবি সংসদের সভাপতি খলিল বাবু, সাংস্কৃতিক কর্মী জাহিদ হাসেন লুসিড। এসময় বক্তারা বলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এটিকে পূর্ণাঙ্গভাবে চালু করার। কিন্তু আওয়ামী লীগ সরকারের বৈষম্যমুখি মনোভাবের কারণে আলোর মুখ দেখেনি। এখন সময় এসেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রথম বীর শহীদ আবু সাঈদের রংপুরে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন করার। এছাড়াও বক্তারা বলেন, বিভিন্নভাবে রংপুরে বাজেট বৈষম্য করা হতো সেগুলো নজরে আনতে হবে আন্তর্বর্তীকালিন সরকারের। উত্তরের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানানো হয়। মানববন্ধনে অন্যানের মধ্যে আরও বক্তব্য দেন, ভাওয়াইয়া শিল্পী মাহমুদা আক্তার মিলা, নৃত্যশিল্পী তাশফিকুর হক তপন, সিঙ্গার ও ক¤েপাজার হৃদয় জেজে। এছাড়াও উপস্থিত ছিলেন মামুন, রনি হাসান, হাবিব, আমিনুল হক মামুন, আতাউর আতিক, আবির, আলমগীর, শাওন, বাবু, রবিন, সুমনসহ বৈষম্য বিরোধী সাংস্কৃতিক আন্দোলনের সকল কর্মীরা।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







