গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় নিরাপদ সড়ক দিবস/২০২৪ পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ডোমার উপজেলা শাখার আয়োজনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক এডভোকেট মালা জেসমিনের সভাপতিত্বে এবং ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা যায়যায়দিন পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবিম, মাওলানা শিক্ষক আব্দুল আজিজ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, সদস্য সফিয়ার রহমান রতন গোপাল চন্দ্র রায়, শিক্ষক দুলাল চন্দ্র রায় প্রমূখ। আলোচনা সভায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের করনীয়, ট্রাফিক আইন, জেব্রা ক্রসিং, ক্রসিং সিগনাল মেনে চলা, দুর্ঘটনা রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Views: 227
Related