রংপুর বিভাগীয় প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও রাজিবুর রহমান পলাশসহ ৪১ নেতা-কর্মীকে খালাস দিয়েছে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। আজ ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক জুলকারনাইন এ আদেশ দেন। বিবাদী পক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি কোতয়ালী থানার তৎকালীন পিএসআই শাহাদত হোসেন ২০০২ সালের দ্রুত বিচার আইনে পুলিশের রিকুইজিশন করা গাড়ি ভাঙচুরের অভিযোগে গায়েবি মামলা করেন। দীর্ঘ শুনানিতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য ও জেরায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার তাদেরকে খালাস দেন আদালত। আদেশে শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও রাজিবুর রহমান পলাশ, সাবেক কার্যকরি সদস্য ও বর্তমানে রংপুর মহানগর জামায়াতের প্রচার বিভাগের স¤পাদক অ্যাডভোকেট কাওছার আলীসহ ৪১ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








