আনোয়ারুল ইসলাম জামলি, ফরিদপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
২৭অক্টোবর ২০২৪খ্রি. রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা শাখার আহবায়ক এসএম মুক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুলের সঞ্চালনায় পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় নিউ জননী স্পেশালাইজড হসপিটাল চত্বরে আয়জিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফরিদপুর-১আসনেরসাবেক সাংসদ ও বাংলাদেশ জাতীয়াতাবাদী কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান,সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল,পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ,ফরিদপুর জেলা যুবদল সহ-সভাপতি মোঃ আব্দুল আলীম মানিক,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়,মোঃ শরিফুল ইসলাম ফকির,সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা ও মোঃ ইয়াসিন বিশ্বাসসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেচ্ছায় রক্তদান,বিভিন্ন রোগের চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







