মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৮ বোতল বিদেশি মদ (ভদকা) ও ২ কেজি গাঁজাসহ নাজিম উদ্দিন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেওয়ানপুর এলাকার কাঞ্চন বাড়ির কাঞ্চন মিস্ত্রির ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মাদক কারবারি নাজিম উদ্দিনকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিদেশি মদ (ভদকা) ও গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







