অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে হানিফ পরিবহনের যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া—রাজশাহী মহাসড়কের উপজেলার আহমেদপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পথচারীর নাম শফিকুল ইসলাম মাসুম (৪২)। সে আহমেদপুর বাজার কলোনীর কলিম হোসেন কলি’র ছেলে এবং পেশায় একজন ট্রলি চালক।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন তিনি। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের যাত্রীবাহি বাসটির নীচে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বাসকে আটক করা হয়েছে। চালক—হেলপার পলাতক রয়েছে। থানায় মামলা রুজু করা হয়েছে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








