রংপুর বিভাগীয় প্রতিনিধি: আবারও আলোচিত সেই রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত ঘেঁষা বামনগাঁও এলাকা থেকে মৃত অবস্থায় একটি বিষধর রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ধর্মপুর বনবিটের বিট কর্মকর্তা মহসীন আলী। স্থানীয়রা বলেন, গত ৩১ অক্টোবর বৃহ¯পতিবার রাত পৌনে ৯টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা বামনগাঁও মৌজার আঙ্গারগিলা এলাকার আইনুদ্দিনের বাড়িতে একটি সাপ দেখতে পেয়ে এলাকাবাসী বন বিভাগকে সংবাদ দেন। বন বিভাগের লোকজন সাপটিকে উদ্ধার করে। উদ্ধারকারী দল সাপটি বিষধর রাসেল ভাইপার বলে নিশ্চিত করে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








