মিরসরাই প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও জুলাই হত্যাকান্ড এবং শেখ হাসিনার বিচারের দাবীতে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (১ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে মিরসরাই পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
মিরসরাই পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও মিরসরাই কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম পারভেজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, খায়ের উল্ল্যাহ, ইকবাল হোসেন, শেখ আহম্মদ, হারুন উর রশিদ, আকবর বাদশা, শাহ আলম, পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোশারফ হোসেন, সফিউল আলম লাতু, ফখরুল ইসলাম, রাজীব কুমার সিংহ, এএইচএম শাহরিয়ার, জেবল হক কেরানী, আবু তাহের, নিজাম উদ্দিন বেন্টু, ইমরান হোসেন ইরান, মহিলা দল নেত্রী মৌসুমী, আবেদা সুলতানা প্রমুখ।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








