রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা। সেই সাথে মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছেন তারা। আজ ৩ নভেম্বর রবিবার দুপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল। রংপুর মেডিকেল কলেজ ক্যা¤পাস থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শেষে তিনি অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি ঘোষণা করেন। ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, যদি শান্তিপূর্ণ আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যক্ষ মাহফুজার রহমানকে কলেজ থেকে অপসারিত না করেন তা হলে মঙ্গলবার চিকিৎসকরা হাসপাতালে ২ ঘণ্টা ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রাখবে। সেই সাথে আগামী বুধবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এরপরেও অধ্যক্ষ অপসারিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








