Monday, November 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

কারা আসছেন ট্রাম্পের নতুন মন্ত্রিসভায়

admin by admin
November 8, 2024
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্বাচনে জয়ী হওয়ার পর মন্ত্রিসভার সদস্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাইয়ের প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতে শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প।

প্রতিরক্ষা, গোয়েন্দা, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থনীতি, অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় দেখভালের জন্য ট্রাম্পের পছন্দের সম্ভাব্য তালিকায় কোন কোন ব্যক্তি স্থান পেতে পারেন, তার একটা ধারণা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্ভাব্য তালিকাটি দেখে নেওয়া যাক-

স্কট বেসেন্ট
ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টা বেসেন্ট। তাঁকে অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) হিসেবে বেছে নিতে পারেন ট্রাম্প।

দীর্ঘদিনের হেজ ফান্ড বিনিয়োগকারী বেসেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর শিক্ষকতা করেছেন। ট্রাম্পের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক রয়েছে।

বেসেন্ট দীর্ঘসময় ধরে ‘লেইস-ফেয়ার’ নীতির পক্ষে। ট্রাম্প-পূর্ব রিপাবলিকান পার্টিতে এই নীতি জনপ্রিয় ছিল। সমঝোতার হাতিয়ার হিসেবে শুল্কের ব্যবহার বিষয়ে ট্রাম্পের নীতির পক্ষেও তাঁকে কথা বলতে দেখা গেছে। তিনি অতীতে ট্রাম্পের অর্থনৈতিক দর্শনের প্রশংসা করেছেন।

জন পলসন
ট্রেজারি সেক্রেটারি হিসেবে ট্রাম্পের বিবেচনায় আসতে পারেন জন পলসন। পলসন একজন ধনকুবের। তিনি হেজ ফান্ড ব্যবস্থাপক।

ট্রাম্পের একজন অন্যতম দাতা পলসন। দীর্ঘদিনের এই অর্থায়নকারী তাঁর সহযোগীদের বলেছেন, এই পদের বিষয়ে তাঁর আগ্রহ আছে।

ল্যারি কুডলো
ল্যারি কুডলোকেও ট্রেজারি সেক্রেটারি পদে দেখা যেতে পারে। তিনি ফক্স বিজনেস নেটওয়ার্কের একটি অনুষ্ঠানের উপস্থাপক।

ট্রাম্পের প্রথম মেয়াদের বেশির ভাগ সময় তাঁর প্রশাসনের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুডলো। তিনি আগ্রহী হলে অর্থনীতিকেন্দ্রিক অন্য কোনো গুরুত্বপূর্ণ পদেও তাঁকে বেছে নিতে পারেন ট্রাম্প।

রবার্ট লাইথাইজার
লাইথাইজারকে ট্রেজারি সেক্রেটারি করা হতে পারে। তিনি ট্রাম্পের একজন অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত।

ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন লাইথাইজার। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসনে যোগ দেওয়ার জন্য তাকে প্রায় নিশ্চিতভাবেই আমন্ত্রণ জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

লাইথাইজারকে ট্রেজারি সেক্রেটারি করা না হলেও তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারেন ট্রাম্প। আবার লাইথাইজারকে তার পুরোনো দায়িত্বেও দেখা যেতে পারে।

ট্রাম্পের সম্ভাব্য ট্রেজারি সেক্রেটারি হতে পারেন লুটনিক। তিনি ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণসংক্রান্ত কার্যক্রমের কো-চেয়ার। আর্থিক সংস্থা ক্যান্টর ফিটজেরাল্ডের দীর্ঘদিনের প্রধান নির্বাহী লুটনিক। তিনি ট্রেজারি সেক্রেটারি হওয়ার দৌড়ে রয়েছেন বলে জানা যায়।

 

শুল্ক ব্যবহারসহ ট্রাম্পের অর্থনৈতিক নীতির ভূয়সী প্রশংসাকারীদের একজন লুটনিক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কী কী নীতি প্রণয়ন করা হবে, সে বিষয়ে মাঝেমধ্যে তাকে অবাঞ্ছিত মতামত দিতে দেখা গেছে।

রিচার্ড গ্রেনেল
গ্রেনেলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করতে পারেন ট্রাম্প। তার পররাষ্ট্রনীতি-সম্পর্কিত উপদেষ্টাদের মধ্যে আছেন গ্রেনেল। তাকে ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে বিবেচনা করা হয়।

ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেন গ্রেনেল। এ ছাড়া তিনি জার্মানিতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন।

গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। এই বৈঠকে গ্রেনেল উপস্থিতি ছিলেন। বিদেশি নেতাদের সঙ্গে গ্রেনেলের ব্যক্তিগত যোগাযোগ আছে। তবে তাকে নিয়ে নানান বিতর্কও আছে।

ও’ব্রায়েনকে পররাষ্ট্রমন্ত্রী করতে পারেন ট্রাম্প। তার প্রথম মেয়াদের সর্বশেষ (চতুর্থ) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি।

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছেন ও’ব্রায়েন। তারা দুজন প্রায়ই জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। ও’ব্রায়েন সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী কিংবা অন্য শীর্ষ পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পদে নিয়োগ পেতে চাইছেন।

২০২১ সালে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়েন। এরপর থেকে ও’ব্রায়েন বিদেশি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন।

বিল হ্যাগারটি
হ্যাগারটিকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। টেনেসির এই সিনেটর ট্রাম্পের প্রথম মেয়াদের দায়িত্ব গ্রহণসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য হ্যাগারটিকে একজন শীর্ষস্থানীয় প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি মূলত রিপাবলিকান পার্টির সব উপদলের সঙ্গে জোরালো সম্পর্ক বজায় রাখছেন। পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য তাকে মনোনীত করা হলে তার নিয়োগ সম্ভবত সহজেই সিনেটের শুনানিতে অনুমোদন পাবে।

ট্রাম্পের প্রথম মেয়াদে জাপানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হ্যাগারটি। সে সময় ট্রাম্প তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক থাকার কথা বলেছিলেন। হ্যাগারটির নীতি ট্রাম্পের নীতির সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিতে পারেন ট্রাম্প। রুবিও ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে মাঠে নেমেছিলেন তিনি।

ট্রাম্পের নীতির সঙ্গে রুবিওর নীতির ব্যাপক মিল রয়েছে। হ্যাগারটির মতো তিনি এবার ট্রাম্পের রানিংমেট হওয়ার দৌড়ে ছিলেন। রুবিও দীর্ঘদিন ধরে সিনেটের বৈদেশিক বিষয়সংক্রান্ত কমিটিতে আছেন।

মাইক ওয়াল্টজ
ওয়াল্টজকে প্রতিরক্ষামন্ত্রীর পদে দেখা যেতে পারে। তিনি ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। ওয়াল্টজ মার্কিন প্রতিনিধি পরিষদে নিজেকে একজন চীনের অন্যতম প্রধান কট্টর সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

চীন-সম্পর্কিত বিভিন্ন বিল প্রতিনিধি পরিষদে আনার ব্যাপারে তার ভূমিকা দেখা গেছে। মার্কিন সেনাবাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। প্রতিরক্ষামন্ত্রীর পদে তার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

মাইক পম্পেও
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পম্পেওকে বেছে নিতে পারেন ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে পম্পেও সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন ট্রাম্প। এবার জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা বা কূটনীতিসংশ্লিষ্ট পদেও বসাতে পারেন ট্রাম্প।

টম কটন
কটন হার্ভার্ড কলেজ ও হার্ভার্ড ল স্কুলে পড়েছেন। তিনি সেনাবাহিনীতে কাজ করেছেন। ট্রাম্প দাতাদের পছন্দের মানুষ আরকানসাসের এই সিনেটর। তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বিবেচনা করতে পারেন ট্রাম্প।

কিথ কেলগ
জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কোনো পদে আসতে পারেন কেলগ। তিনি একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা পরিষদের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক মন্ত্রী হিসেবে টম হোমানকে বিবেচনায় নিতে পারেন ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসনে কাজ করেছিলেন তিনি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

একই পদে বিবেচনায় আসতে পারেন চাদ ওলফ। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে প্রায় ১৪ মাস হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। এ ছাড়া এই পদে মার্ক গ্রিনকেও নিয়োগ দিতে পারেন ট্রাম্প। গ্রিন বর্তমানে প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক কমিটির চেয়ারমানের দায়িত্ব আছেন।

অ্যাটর্নি জেনারেল পদে জন র‍্যাটক্লিফকে বাছাই করতে পারেন ট্রাম্প। তিনি সাবেক কংগ্রেস সদস্য ও প্রসিকিউটর। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। এই পদে বিবেচনায় আসতে পারেন সাবেক প্রসিকিউটর মাইক লি। তিনি উটাহ অঙ্গরাজ্যের বর্তমান সিনেটর।

হোয়াইট হাউসে ট্রাম্পের চিফ অব স্টাফ পদে সুসি উইলসকে দেখা যেতে পারে। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রমের সহব্যবস্থাপক।

Views: 329

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২

by admin
November 23, 2026
0
0

রাজধানীর মিরপুর-১ নিউমার্কেটের পাশের রাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।...

ইরানে দ্রুত হামলা চান মোসাদের সাবেক প্রধান, বিস্তৃত সংঘাতের সতর্কতা আইডিএফের

ইরানে দ্রুত হামলা চান মোসাদের সাবেক প্রধান, বিস্তৃত সংঘাতের সতর্কতা আইডিএফের

by admin
November 23, 2026
0
0

‘সব শর্ত অনুকূলে এলেই’ ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে বলে মন্তব্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নেয়ার।...

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা

by admin
November 23, 2026
0
0

যথাসময়ে নিজ কর্মস্থলে উপস্থিত থাকা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা, এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার ও যৌক্তিক কারণ ব্যতিত নির্ধারিত...

বিএনপিতে ফেরার বিষয়ে যা জানালেন রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার বিষয়ে যা জানালেন রুমিন ফারহানা

by admin
November 23, 2026
0
6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই নেত্রীকে দলে ফেরানো...

সংবিধান সংশোধন কমিটি বাতিলের সুপারিশ জানিয়েছি: নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন কমিটি বাতিলের সুপারিশ জানিয়েছি: নাহিদ ইসলাম

by admin
November 23, 2026
0
7

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের...

ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়, বিচ্ছেদের পর নৃত্যশিল্পী স্বপ্না

ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়, বিচ্ছেদের পর নৃত্যশিল্পী স্বপ্না

by admin
November 23, 2026
0
7

স্বামী বীর সাহুর সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন হরিয়ানভি গানের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। ইতিমধ্যে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন November 23, 2026
  • কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক? November 23, 2026
  • মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২ November 23, 2026
  • ইরানে দ্রুত হামলা চান মোসাদের সাবেক প্রধান, বিস্তৃত সংঘাতের সতর্কতা আইডিএফের November 23, 2026
  • অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা November 23, 2026
  • এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে না: হাসনাত November 23, 2026
  • আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় মন্তব্য November 23, 2026
  • মুখোশধারীদের গুলিতে ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত November 23, 2026
  • বিএনপিতে ফেরার বিষয়ে যা জানালেন রুমিন ফারহানা November 23, 2026
  • সংবিধান সংশোধন কমিটি বাতিলের সুপারিশ জানিয়েছি: নাহিদ ইসলাম November 23, 2026
  • জরুরি সভায় ৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড November 23, 2026
  • এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন November 23, 2026
  • ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়, বিচ্ছেদের পর নৃত্যশিল্পী স্বপ্না November 23, 2026
  • আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, বন্ধ ৪৬ কারখানা November 23, 2026
  • ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা November 23, 2026
  • ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র November 23, 2026
  • সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল November 23, 2026
  • সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন November 23, 2026
  • শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবান রামগড়ে আইন-শৃঙ্খলা সভায় November 23, 2026
  • বুড়িচংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন মোঃ খোকন ভূঁইয়া November 23, 2026
  • বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান November 23, 2026
  • বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত November 23, 2026
  • এশিয়ার কারাতে লড়াই, বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির বার্তা দিলেন বিশ্ব কারাতে প্রধান November 23, 2026
  • বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি November 23, 2026
  • মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের November 22, 2026
  • ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার November 22, 2026
  • জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে November 22, 2026
  • এইটাই আমার অহংকার – — November 22, 2026
  • দুর্নীতিমুক্ত প্রশাসন ও সর্বজনীন মন্ত্রিসভা গঠনের দাবি বাংলাদেশ ঐক্য পার্টির November 22, 2026
  • হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক November 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

      মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

      November 23, 2026
      কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক?

      কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক?

      November 23, 2026
      মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২

      মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২

      November 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d