স্টাফ রিপোর্টার ॥ গত বত্রিশ বছর ধরে অবহেলিত ফুলবাড়ী সরকারী কলেজে অবিলম্বে মাষ্টার কোর্স চালু করতে দিনাজপুর জেলার দক্ষিনাঞ্চলের একমাত্র উচ্চশিক্ষা কেন্দ্র ফুলবাড়ী সরকারী কলেজে মাস্টার কোর্স চালু করতে এখন সর্বস্তরের মানুষের জোর দাবী মুখরিত হচ্ছে।
জাতীয় করণের বত্রিশ বছর পেরিয়ে গেলেও হয়নি তেমন উল্লেখ্যযোগ্য কলেজের উন্নয়ন। দক্ষিন অঞ্চলের ঘেষা ৬টি উপজেলা একমাত্র কলেজ ফুলবাড়ী সরকারী কলেজ। ইতিমধ্যে ৬টি বিষয় অনার্স কোর্স চালু হলেও আজও চালু হয়নি মাষ্টার কোর্স। নেই পর্যাপ্ত ক্লাস রুম ও আবাসিক ভবন। ছাত্রী হোস্টেল না থাকায় নিয়মিত ক্লাস করতে পারছে না নারী শিক্ষার্থীরা। এসময় কলেজটিকে রাজনীতির সুতিকাগার হিসেবে পরিচিতি থাকলেও সেই ঐতিহ্য হারাতে বসেছে। কলেজটির শুরুটি হয় তৎকালীন এমএনএ নুরুল হুদা চৌধূরীর অক্লান্ত প্রচেষ্টায় এবং সার্বিক পৃষ্ঠপোষকতায়। তার মৃত্যুর পর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) পিতার স্বপ্ন পূরণ করতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবং সরকারের হস্তক্ষেপে ইতিপূর্বে তিনি ৬টি বিষয় অনার্স কোর্স চালু করণ হয়। এরপর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বরাবর পর্যায়ক্রমে আবেদন করে যাচ্ছেন যাতে ফুলবাড়ী সরকারী কলেজে মাষ্টার কোর্স অবিলম্বে চালু হয়। উল্লেখ্য, ১৯৯২ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্যরিষ্টার জমির উদ্দীন কলেজটিকে জাতীয়করণ করেন। স্থানীয় কলেজ ছাত্র নেতারা এই কলেজ থেকেই রাজনীতি হাতেখড়ি চালানোর ফলে এটাকে রাজনৈতিক চর্চার চালিকা শক্তি হিসেবে পরিচিতি লাভ করে। কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন বলেন, কলেজের উন্নয়নে প্রথমে তার পিতা এবং পরে বিশিষ্ট বিদ্যানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী মাষ্টার কোর্সের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







