Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দুই ম্যাচেই শেষ

admin by admin
February 25, 2025
in খেলা ধুলা, জাতীয়
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। কিন্তু বাংলাদেশ দল পারল না ডানা মেলতেই। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জোর দিয়ে বলেছিলেন, লক্ষ্য তাদের চ্যাম্পিয়ন্স হওয়া। সেই তাড়নার কোনো প্রতিফলন পড়ল না তাদের পারফরম্যান্সে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল স্রেফ ছয় দিন আর দুই ম্যাচেই।

টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। সেই ম্যাচে আরও একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ। ৫ উইকেটে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করে ফেলল দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড।

কিউইদের জয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতও। বাংলাদেশের পরাজয়ে আসর থেকে ছিটকে গেল পাকিস্তানও। আগামী বৃহস্পতিবার এই দুই দলের লড়াই এখন কেবলই নিয়ম রক্ষার।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স গড়ে দেয় নিউজিল্যান্ডের জয়ের ভিত। উল্টো করে বললে, বাজে ব্যাটিংয়ের মহড়ায় নিজেদের পতন ডেকে আনে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৬ রানে চার উইকেট শিকার করেন মাইকেল ব্রেসওয়েল। তিনি অবশ্য কৃতজ্ঞতা জানাতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। গুরুত্বপূর্ণ সময়ে জঘন্য শটে দলকে বিপদে ঠেলে আউট হন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।

 

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১১০ বলে ৭৭ আর পরের দিকে জাকের আলির লড়াইয়ে বাংলাদেশ তুলতে পারে ২৩৬ রান।

সেই পুঁজি নিয়েও লড়াইয়ের ইঙ্গিত ছিল বোলিংয়ের শুরুতে। কিন্তু রাচিন রাভিন্দ্রার দুর্দান্ত সেঞ্চুরিতে পিষ্ট হয় সব আশা।

যথারীতি, রাভিন্দ্রাও বিশেষভাবে ধন্যবাদ জানাতে পারেন বাংলাদেশের ফিল্ডারদের। ২৫ রানে তাকে সরাসরি থ্রোয়ে রান আউট করার সুবর্ণ সুযেগ হাতছাড়া করেন তানজিদ হাসান। রাভিন্দ্রা তখন আউট হলে ম্যাচের চিত্র অন্যরকম হতেও পারত।

পরে ৯৩ রানে নাহিদ রানার বলে জীবন পান তিনি মেহেদী হাসান মিরাজ ক্যাচ নিতে না পারায়। ১০৫ রানে মুস্তাফিজুর রহমানের বলে সহজতম ক্যাচটি ছাড়েন মাহমুদউল্লাহ।

সেই রাভিন্দ্রা আউট হন ১১২ রানে। নিউ জিল্যান্ড তখন জয়ের কিনারায়। ফিফটি করা টম ল্যাথাম পরে রান আউট হয়ে যান। তবে জিততে সমস্যা হয়নি তাদের।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল ইতিবাচক। যদিও প্রশ্নের রয়ে যায় একাদশ নিয়ে। ফিট হয়ে ওঠা মাহমুদউল্লাহর একাদশে আসা অবধারিতই ছিল। কিন্তু তাকে জায়গা দিতে বাইরে রাখা হয় সৌম্য সরকারকে, ২০২৩ বিশ্বকাপের পর থেকে যিনি ওয়ানডেতে দেশের সফলতম ব্যাটসম্যান। সবশেষ ১৩ ওয়ানডেতে এক ফিফটি করা ও আগের ম্যাচে শূন্যতে ফেরা মুশফিকুর রহিম টিকে যান দলে।

তানজিদ হাসানের সঙ্গে ইনিংস শুরু করেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচের দ্বিতীয় ওভারে তানজিদ টানা দুই বলে চার ও ছক্কা মারেন দেড় বছর পর ওয়ানডে ক্রিকেটে ফেরা কাইল জেমিসনকে। শান্ত শুরুতে আড়ষ্ঠ ছিলেন বেশ। তবে সময়ের সঙ্গে তা কাটিয়ে ওঠেন আস্তে আস্তে।

তানজিদ পরে পুল করে আরেকটি ছক্কা মারেন ম্যাট হেনরিকে। জেমিসনের এক ওভারে তিনটি বাউন্ডারি মারেন শান্ত।

আগের ম্যাচে ৩৬ রানে প্রথম ৫ উইকেট হারানো দল এবার ৮ ওভারে ৪৫ রান তোলে কোনো উইকেট না হারিয়েই।

 

পেসে ব্যর্থ নিউ জিল্যান্ড অধিনায়ক হাত বাড়ান ব্রেসওয়েলের অফ স্পিনে। কাজও হয় হাতেনাতে। দ্বিতীয় বলেই শর্ট মিড উইকেটে ক্যাচ দেন ২৪ রান করা তানজিদ।

তিনে নেমে মেহেদী হাসান মিরাজ ব্রেসওয়েলকে ছক্কা মেরে শুরু করলেও একটু পর বিদায় নেন (১৩) উইল ও’রোকের বলে বিদায় নেন আলতো করে মিড অনে তুলে দিয়ে।

রান রেট তখনও ওভারপ্রতি প্রায় সাড়ে পাঁচ। কিন্তু এরপর থেকেই পিছু হটার শুরু বাংলাদেশের। আগের ম্যাচে সাহসী সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় যেন গোলকধাঁধায় পড়ে যান। রান করার পথই পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত ছটফট করে ব্রেসওয়েলকে উড়িয়ে মারার চেষ্টায় উইকেট বিলিয়ে দেন। ২৪ বল খেলে তিনি করতে পারেন স্রেফ ৭ রান।

উইকেট ছুড়ে আসার খেলায় অবশ্য হৃদয়ে বিপুল ব্যবধানে হারিয়ে দেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

দল যখন চাপে, তখন অবিশ্বাস্য এক বাজে শটে আত্মহত্যার পথ বেছে নেন মুশফিক। আগের ম্যাচে প্রথম বলে আউট হওয়া ব্যাটসম্যান এবার ২ রান করে স্লগ সুইপ করে ধরা পড়েন মিড উইকেটে।

সেই বিপদ থেকে দলকে উদ্ধার করবেন কী, মাহমুদউল্লাহও দৃষ্টিকটূ শটে উইকেট হারান বিপর্যয় আরও বাড়িয়ে।

২ উইকেটে ৯৭ রানে থাকা দল অল্প সময়ের মধ্যেই পরিণত হয় ৫ উইকেটে ১১৮ রানে।

শান্ত এর মধ্যেই ফিফটিতে পা রাখেন ৭১ বলে। যখন তার রানের গতি বাড়ানোর পালা, তখন তাকে আবার মন দিতে হয় জুটি গড়ায়। সঙ্গী পান তিনি জাকের আলিকে।

একটু একটু করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা রেন দুজন। টানা সাত ওভারের বেশি আসেনি বাউন্ডারি।

ধারাভাষ্যে নাসের হুসেইন বলছিলেন, ‘শান্তর এখন শেষ পর্যন্ত দলকে টানতে হবে, সেঞ্চুরি করে আরও এগিয়ে যেতে হবে।’ কিন্তু বাংলাদেশ অধিনায়ক তা পারেননি। ইনিংসজুড়ে সবচেয়ে ভালো খেলেছেন যে শট, সেই পুল খেলেই আউট হয়ে যান তিনি ৩৮তম ওভারে।

দুইশ রানও তখন বেশ দূরের পথ। জাকের আলি ও রিশাদ হোসেনের ৩৩ রানের জুটি দলকে দুইশর কাছাকাছি নিয়ে যায়। রান তোলার একটু তাড়া প্রথমবার দেখা যায় এই জুটিতেই। ২৫ বলে ২৬ রান আসে রিশাদের ব্যাট থেকে।

এরপর জাকের ও তাসকিন আহমেদের জুটিও লড়াইটা চালিয়ে যায়। ৩০ বলে ৩৫ রান যোগ করেন দুজন, ইনিংসের একমাত্র শতরনের স্ট্রাইকরেটের জুটি যা।

রান আরেকটু বেশি হতে পারত, কিন্তু অযথা ঝুঁকি নিতে গিয়ে জাকের রান আউট হন ৫৫ বলে ৪৫ রান করে।

রাওয়াপিন্ডিতে সবশেষ ম্যাচটিতে ৩৩৬ রানের পুঁজি নিয়েও নিউ জিল্যান্ড ৭ উইকেটে হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। এই ম্যাচে অবশ্য উইকেট যতটা ব্যাটিং স্বর্গ মনে করা হচ্ছিল, ততটা ছিল না। বোলিংয়ে বাংলাদেশের শুরুটাও ছিল চমকপ্রদ।

নিজের প্রথম তিন ওভারের দুটিই মেডেন নেন তাসকিন। প্রথম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে শূন্য রানে বোল্ড করে দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়াংকে। নাহিদ রানার প্রায় ১৪৮ কিলোমিটার গতির আউট সুইঙ্গারে উইকেটের পেছনে ধরা পড়েন নিউ জিল্যান্ডের বড় ভরসা কেন উইলিয়ামসন।

চার ওভারের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ তখন বেশ উজ্জীবিত। ডেভন কনওয়ে ও রাচিন রাভিন্দ্রা কয়েকটি শট খেলে দ্রুত কিছু রান বাড়ান বটে। তবে তানজিদ যদি দ্বাদশ ওভারে রান আউট করতে পারতেন রাভিন্দ্রাকে, কিউইরা তখন প্রবল চাপেই পড়ত।

রক্ষা পেয়ে রাভিন্দ্রা ছুটতে থাকেন দারুণ গতিতে। ওয়ানডেতে হাজার রান পূরণ হয় তার ২৬ ইনিংসে ও প্রায় ১১০ স্ট্রাইক রেটে। কনওয়ের সঙ্গে জুটি পেরিয়ে যায় ফিফটি।

সেই জুটি থামে ৫৭ রানে। মুস্তাফিজের বলে কনওয়ে (৩০) ডিফেন্স করলেও বল গড়িয়ে লাগে স্টাম্পে।

এরপরই ম্যাচ জেতানো জুটি। রাভিন্দ্রা ও টম ল্যাথাম ১২৯ রান যোগ করেন ১৩৬ বলে।

জুটি গড়তে ও রান তুলতে তেমন কোনো ঝুঁকি নিতে হয়নি দুজনকে। তাদেরকে চাপে রাখার মতো কেমন কিছু করতে পারেনি বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। টানা কয়েকটি ভালো ডেলিভারির পর একটি-দুটি আলগা ডেলিভারিতে সুযোগ করে দিয়েছেন বাউন্ডারির।

এই টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজে ক্যাচ নিতে গিয়ে কপালে আঘাত পেয়ে মাঠের বাইরে ছিটকে যান রাভিন্দ্রা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও খেলতে পারেননি। এই ম্যাচে ফিরে ছন্দ পেতেও সময় লাগল না একটুও। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৯৫ বল খেলে।

আগের তিনটি সেঞ্চুরি ছিল ২০২৩ বিশ্বকাপে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেকেও করলেন সেঞ্চুরি। বলার অপেক্ষা রাখে না, বড় মঞ্চের চাপ বলে কিছু নেই তার।

দলকে জয়ের কাছে নিয়ে রিশাদের বলে ছক্কার চেষ্টায় শেষ হয় তার ১০৫ বলে ১১২ রানের ইনিংস। ৫৫ রান করা ল্যাথাম রান আউট হন রান চুরির চেষ্টায়।

গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল শেষ করেন বাকি কাজ। বোলিংয়ের নায়ক ব্রেসওয়েলের বাউন্ডারিতে জয় ধরা দেয় ২৩ বল বাকি রেখেই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (তানজিদ ২৪, শান্ত ৭৭, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪, জাকের ৪৫, রিশাদ ২৬, তাসকিন ১০, মুস্তাফিজ ৩*, নাহিদ ০*; হেনরি ৯-০-৫৭-১, জেমিসন ৯-১-৪৮-১, ব্রেসওয়েল ১০-০-২৬-৪, ও’রোক ১০-১-৪৮-২, স‍্যান্টনার ১০-১-৪৪-০, ফিলিপস ২-০-১০-০)

নিউজিল্যান্ড: ৪৬.১ ওভারে ২৪০/৫ (ইয়াং ০, কনওয়ে ৩০, উইলিয়ামসন ৫, রাভিন্দ্রা ১১২, ল্যাথাম ৫৫, ফিলিপস ২১*, ব্রেসওয়েল ১১*; তাসকিন ৭-২-২৮-১, নাহিদ ৯-০-৪৩-১, মিরাজ ১০-০-৫৩-০, মুস্তাফিজ ১০-০-৪২-১, রিশাদ ৯.১-০-৫৮-১, শান্ত ১-০-১২-০)।

ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মাইকেল ব্রেসওয়েল।

Post Views: 490

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
90

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d