এটা সম্ভবত একটি বড় মেসেজ। কারন হল, নিউক্লিয়ার বোমা সাধারণত ইউজেবল না। স্ট্রাটেজিক কারনে এর অধিকারী হওয়া এডভান্টেজ দিলেও বাস্তবে যুদ্ধক্ষেত্রে এই বোমা ব্যবহার ফিজিবল না। এর পারপাজ বিগ ডিটারেন্স সৃষ্টি করা হিসাবেই। অর্থাৎ যতটা বোমা ব্যবহার করে লক্ষ্য অর্জন তার থেকে বোমা ব্যবহার করে ” আমাকে ঘাটাইস না’ টাইপ লক্ষ্য অর্জন হল মূখ্য।
চীনের নন নিউক্লিয়ার হাইড্রোজেন বোমার ডেটোনেশন একটা বড় সফলতা। মাত্র দুই কেজির বোমে যেই ফায়ার বল সৃষ্টি হয়েছে সেটি ১০০০ ডিগ্রির বেশি তাপ উৎপন্ন করতে পেরেছে, যা একি পরিমান টিএনটি এর ১৫ গুন বেশি। এটি ম্যাগনেসিয়াম বেইজড সলিড স্টেট হাইড্রোজেন স্টোরেজ ম্যাটেরিয়াল ব্যবহার করে।








