ঢাকা, ২১ আগস্ট ২০২৫: নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধীনে
এনএসইউ মডেল ফার্মেসি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে আজ ২১ আগস্ট ২০২৫
(বৃহস্পতিবার) সার্ভিকাল ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। সার্ভিকাল ক্যান্সার
প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা ছিলো এই
সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের
ম্যানেজার মোহাম্মদ মিনহাজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল
অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র।
সেশনটির সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার এবং এনএসইউ মডেল ফার্মেসির সুপারইনটেন্ডেন্ট ড. বোরহান উদ্দিন।
এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারটিতে সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে প্রারম্ভিক ভ্যাকসিন গ্রহণ, স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতার
গুরুত্ব তুলে ধরা হয়। অতিথিরা নারী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে জরায়ু মুখ ক্যান্সার এর
ভয়াবহতা তুলে ধরেন। আলোচনার মূলে এইচ.পি.ভি ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধ এবং গার্ডাসিল ভ্যকসিন
এর কার্যকারিতা নিয়ে কথা বলা হয়। তিনি আরো বলেন যে নারী পুরুষ উভয়েই এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়।
এছাড়া ভ্যাকসিন গবেষণা ও অগ্রগতির বিষয়ে উৎসুক শিক্ষার্থীদের অবহিত করা হয়, যা সংক্রমণ ও সংশ্লিষ্ট
জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।
সেমিনারের সমাপনীতে বক্তারা স্বাস্থ্যসেবা প্রদানকারী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সমন্বিত উদ্যোগের
মাধ্যমে টিকা গ্রহণ ও জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ কর্মসূচির ব্যাপক বিস্তারের আহ্বান জানান।








