বরিশাল ব্যুরো ॥ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল দশটায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রতিকী অনশন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার, একে এম শহিদুল্লাহ, জেলা সদস্য সচিব এ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠু প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







