বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলীর যোগদানের এক বছর পূর্তিতে বলেন শিক্ষার্থীদের কথার উত্তর দেই আমি কাজের মাধ্যমে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড.মো:ইলিয়াস প্রামানিক প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী
সংবাদ সম্মেলনে রংপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সামনে গত এক বছরের উন্নয়ন কার্যক্রম ও সাফল্যের দিক তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের কথার উত্তর দেই আমি কাজের মাধ্যমে। এই কাজটিই আসল উদ্দেশ্য।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের জন্য ফিজিক্যাল স্টাডির অর্থ বরাদ্দ পাওয়া গেছে এবং সরকার এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। তিনি শিক্ষার্থীদের জন্য আরও বাস সংযোজনের আশ্বাস দেন। পাশাপাশি গবেষণা ইনস্টিটিউট ও মেয়েদের হল নির্মাণকাজ দ্রত শুরু হবে বলেও উল্লেখ করেন।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় উন্নতি অবকাঠামগত উন্নয়নে গৃহীত পদক্ষেপ, জুলাই যোদ্ধাদের চিকিৎসা গ্রহণের উদ্যোগ, ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়গুলো কথা বলেন।
এক বছরে আবু সাঈদের স্মরণে বইমেলা, স্মৃতিস্তম্ভ সহ যেসব কাজের উদ্যোগ নেওয়া হয়েছে তাও তিনি বর্ণনা করেন।
এর আগে সকাল ১১ টায় তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সামাজিক সংগঠন বাধনের তত্ত্বাবধানে হবে এটি। যা চলবে পর থেকে ২৩ সেপ্টম্বর পযন্ত।এছাড়াও বিকেলে মেয়েদের কমনরুম উদ্বোধন করা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।








