প্রতিনিধি ও বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সদস্য জীবন আচার্য্যের মা, দীপ্তি রানী আচার্য্য (৬০) পরলোকগমন করেছেন।বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকায় নেওয়ার পথে কালনা ব্রিজের সংলগ্ন এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামে হঠাৎ বুকব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি। বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার খাজুরা কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দীপ্তি রানী আচার্য্য মৃত্যুকালে স্বামী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাঘারপাড়া প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যশোরের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই
কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...








