সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চাই” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে ভিটকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভিটিকান্দি ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামী আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সালাউদ্দিন আহামেদ, উপজেলা ব্যবসায়িক ফোরামের সাধারন সম্পাদক ও জামায়াত ইসলামীর নেতা মো. নুরেআলম, ভিটিকান্দি ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া, সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতা ডা. মো. বাবুল মিয়া প্রমুখ।
এসময় ভিটিকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







