Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

সেই তাণ্ডবের এক বছর পরও আতংকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ

admin by admin
March 27, 2022
in জাতীয়, বাংলাদেশ, সর্বশেষ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২১ সালের ২৬ মার্চ। সারা দেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উৎসবের কথা, তখন ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক, উদ্বেগ। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সে সময় কয়েক দিনে শহরজুড়ে চালায় তাণ্ডব, হামলা হয় সরকারি-বেসরকারি নানা স্থাপনায়।

এক বছর পরও ধ্বংসযজ্ঞের স্মৃতি তাজা শহরবাসীর মনে। এখনও স্বাভাবিক হয়নি জেলা ভূমি অফিসের কার্যক্রম। পুড়ে যাওয়া নথিপত্রের নকল তুলতে যেতে হচ্ছে কুমিল্লায়।

পৌরসভা ভবন ভস্মীভূত হওয়ায় সেটি সরিয়ে নিতে হয়েছে পাশের একটি ভবনে। সেই ভবনে ছিল আবার হাসপাতাল। সেটিকেও পরে স্থানান্তর করতে হয়েছে।

ট্রেন চলাচল স্বাভাবিক হতে লেগেছে আট মাস। মার্চে দেয়া আগুনে সংকেতব্যবস্থা পুনঃস্থাপন করে সেটি ট্রেন থামার উপযোগী করতে লেগে যায় ১৭ নভেম্বর পর্যন্ত।

দেশজুড়ে তোলপাড় করা এই হামলা তাণ্ডবের ঘটনায় করা মামলাগুলোর তদন্ত এখনও শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের বেশির ভাগই মুক্তি পেয়েছেন জামিনে। এই অবস্থায় ২০১৬ সালের তাণ্ডবের মামলাগুলোর দীর্ঘসূত্রতা সামনে এসেছে। প্রশ্ন উঠছে, এই মামলাগুলোও ছয় বছর আগের মামলাগুলোর মতোই গতি হারাবে কি না। আর দৃষ্টান্তমূলক বিচার করা না গেলে ভবিষ্যতে একই ধরনের তাণ্ডব আবার দেখতে হবে- এমন আশঙ্কার কথাও বলা হচ্ছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত বছর মার্চের মাঝামাঝি সময় থেকেই রাজপথে তৎপর ছিল হেফাজতে ইসলাম।

ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা শহরে নানা ঘটনার মধ্যে সবচেয়ে বেশি হাঙ্গামা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

২০১৬ সালের ২৭ অক্টোবর নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গ করে একটি পোস্ট দেয়ার ঘটনায়ও ধর্ম অবমাননার অভিযোগে তার ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা।

৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা, সদরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে নাসিরনগরে আটটি ও সদরে ১৬টি মামলা হয়। নাসিরনগরের আটটি মামলায় ২৫১ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৫৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা করা হয়।

সদরে ১৬টি মামলায় ৩৮৮ জনকে গ্রেপ্তার এবং ৪৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু একটি মামলাতেও বিচার রায় পর্যায়ে যায়নি। কবে রায় হবে, এ বিষয়েও কেউ কিছু বলতে পারছে না।

গত বছরের ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররমে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ও চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি ডাকবাংলো, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও থানায় হামলা চালায় হেফাজতের কর্মীরা।

হাটহাজারী থানায় হামলার সময় পুলিশের গুলিতে কয়েকজনের প্রাণহানির পর ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত সমর্থকরা দল বেঁধে গিয়ে হামলা চালায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে।

তারা স্টেশনের বিভিন্ন স্থাপনার পাশাপাশি রেললাইনে আগুন দেয়। তাদের মারমুখী অবস্থানের কারণে রেলের কর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যেতে পারেনি। প্রস্তুতি না থাকায় পুলিশও সেভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

বিকেলে যখন রেলস্টেশন জ্বলছিল, তখন হেফাজত কর্মীরা হামলে পড়ে পুলিশ সুপারের কার্যালয়ে। পুলিশ গুলি চালিয়ে তাদের প্রতিহত করে। এরপর রাতে বিজিবি মোতায়েনের পর ছাত্ররা মাদ্রাসায় ফিরে যায়। তবে নানা ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি হুমকিও দেয়া হতে থাকে।

২৭ ও ২৮ মার্চ মাদ্রাসার ছাত্রদের একটি মিছিলের পর বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বর, রেলওয়ে স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, সার্কিট হাউস, জেলা শিল্পকলা একাডেমি, আলাউদ্দিন সংগীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, মাতৃসদন, এসি ল্যান্ডের কার্যালয়, সরকারি গণগ্রন্থাগার, জেলা ক্রীড়া সংস্থা, জেলা মৎস্য অফিস, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়সহ অর্ধশতাধিক সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়া হয়।

পুলিশ জানায়, তিন দিন ধরে চলা হামলায় নিহত হন ১৫ জন, আহত ৮০ পুলিশসহ পাঁচ শতাধিক মানুষ।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় পুলিশ ও ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ৫৬টি মামলা হয়। এর মধ্যে সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি ও রেলওয়ে স্টেশন থানায় হয় একটি।

এসব মামলায় প্রায় ৩৮ হাজার আসামির মধ্যে গ্রেপ্তার হন ৭৫৮ জন। তাদের মধ্যে ৬৩৮ জন এখন জামিনে আছেন।

৩৬ মামলায় ১৬৪ ধারায় ৪৯ জন জবানবন্দি দেন আদালতে। তবে এক বছর পেরিয়ে গেলেও ৩৬ মামলায় একটিরও তদন্তকাজ শেষ করতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘আমরা মামলাগুলো সতর্কভাবে তদন্ত করছি। তদন্ত শেষ হলেই চার্জশিট আদালতে জমা দেব।’

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘পুলিশ মামলাগুলো নিয়ে কাজ করছে। তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াকে স্থিতিশীল রাখতে করণীয় সবই করা হচ্ছে।’

হেফাজত যেসব স্থাপনায় হামলা চালিয়েছিল, তার মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের বাড়িও ছিল। তিনি পুরো ঘটনায় দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন।

মামুন বলেন, ‘হামলার ঘটনায় যদি বিচার না হয়, তাহলে আবারও এর পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা আবারও একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’

জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ বলেন, ‘গত বছর হেফাজতে ইসলাম যে তাণ্ডবলীলা চালিয়েছিল আমরা সেটা ঘৃণা করি। তাদের যে ধরনের বিচার হওয়ার কথা ছিল, আমরা তা দেখতে পাইনি।

‘এখানে কোনো আপস হয়েছে কি না সেটা সন্দেহের বিষয়। যতদিন তাদের বিচারের আওতায় না আনা হবে, ততদিন ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি নিশ্চিত করা সম্ভব হবে না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহিত করার আহ্বান জানাই।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আবদুন নূর বলেন, ‘২০১৬ সালেও মাদ্রাসার ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শহরেজুড়ে চলেছিল তাণ্ডব। একই বছরের নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা হয়েছে। সেসব ঘটনার কোনো বিচার হয়নি। ওই সব ঘটনার বিচার হলে এসব ঘটনার পুনারাবৃত্তি ঘটত না।’

তিনি বলেন, ‘আমরা শঙ্কিত। শঙ্কিত এই জন্য, এসব ঘটনার বিচার দেখে যেতে পারব কি না। আমরা চাই এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক।’

Post Views: 259

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
90

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d