মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুেও উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের ইন্সপেক্টর ও তার টিম। অভিযান চলাকালে গাঁজা সেবন ও বহনের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। পরে তিনজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সোবহান হাওলাদারের ছেলে মো. শামীম, নুরুল আবছারের ছেলে নুর নবী ও সৈয়দ আলীর ছেলে মো. সোহাগ। তাদের সবাইকে ১শ টাকা করে জরিমানা ও বিভিন্ন স্তরে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘দণ্ডপ্রাপ্তরা প্রকাশ্যে গাঁজা সেবন ও বহনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত ছিলেন। এ অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১) ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজ থেকে মাদক নিমূর্লে প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একসঙ্গে কাজ করছে।’
বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি
বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মিষ্টান্ন ও বেকারি...






