লক্ষ্মীপুরে তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক বরাবার স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় তারা দাবি তুলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক একেএম মাহবুবুর রশীদ চৌধুরী, আয়েশা (রা:) মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন প্রমুখ।
মোঃকামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা







