——————————
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউপির নিয়াজিপাড়া মৃত আব্দুল হাফেজ খন্দকার এর দ্বিতীয় স্ত্রী মোছাঃ মমেনা বেগম তার সৎ তিন ছেলের দ্বারা নির্যাতিত,ঘর-বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার আভিযোগ দায়ের করেছেন কোতয়ালী থানায়।
৩০ বছর আগে মৃত আব্দুল হাফেজ খন্দকার এর প্রথম স্ত্রী সাফিরন বেগম নিজেই মমেনা বেগম কে তার স্বামীর সঙ্গে বিয়ে দেন। দু’জনের মধ্যে ভাব ছিল বোনের মত। প্রথম স্ত্রী সাফিরন বেগমের এক মেয়ে, চার ছেলে মোট পাঁচ সন্তানের কথা চিন্তা করে নিজে কোন সন্তান নেননি ।
আজ সঙ্গে নেই স্বামী,বনের মত সতীন, তাই নির্যাতিত হয়ে রাস্তায় দিন কাঁটছে মোমেনা বেগম।
অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৭ সালে মোমেনা বেগমের স্বামী ১২ বিঘার বেশি জমি বন্টন না করেই মারা যান। মারা যাওয়ার পর থেকে সতীনের ছেলের হাতে নিযার্তিত হয়ে আসছেন মোমেনা বেগম।
সতীনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক(৫৫), মোঃ জিয়াউর রহমান(৫২),ফেরদৌসসহ তিন ছেলের বউ সুলতানা,তাসমিরা,নিরুফা বিভিন্ন সময় শারিরিক ও মানুষিক নির্যাতন চালায় মমেনা বেগমের উপর।
কখনো ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে,কখনো বা বাড়ি থেকে বের করে দে। এ নিয়ে পারিবারিক ভাবে মীমাংসা করা হলেও শারিরিক ও মানুষিক নির্যাতন কমে নি মোমেনা বেগমের।
গত ৭ অক্টোবর সন্ধ্যায় মমেনা বেগমের সতীনের তিন ছেলে ও তার ছেলের বউ আতস্কিত ভাবে হামলা চালায় এবং শারিরক জখম করে ঘর-বাড়ি ভেঙ্গে দেয় । ঘরে থাকা ৪৫ হাজার টাকা,সেলাই মিশিনসহ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে মোমেনার।
এ বিষয়ে সতীনের ৩ নম্বর ছেলে সবুর আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, মুলত আমার বাবা করো নামে জমি বন্টক করে যায় নি। আমার সৎ মাকে সরিয়ে ফেললে তার ভাগ দিতে হবে না। তাই সৎ মায়ের উপর প্রতিনিয়ত নির্যাতন করছে। এ নিয়ে আমি প্রতিবাদ করলে আমাদের কে মেরে ফেলার হুমকি-ধমকি দিচ্ছে।
এ নিয়ে অভিযোগের আসামি মোঃ আব্দুর রাজ্জাক(৫৫) এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা ঘর-বাড়ি ভাঙ্গে দেই নি।, চলা-ফেরার সমস্যা হওয়ার কারনে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছি।
অভিযোগের দুই নম্বর আসামী মোঃ জিয়াউর রহমান(৫২) এর সাথে কথা হলে তিনি জানান মামলা কোর্টে যাক আমরা মমলা চালাবো।
এবিষয় নিয়ে কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন এর সাথে কথা হলে তিনি জানান এটি মুলত জমি-সংক্রান্ত বিষয় তাই ওসি স্যার কে তদন্ত রির্পোট জমা দিয়েছি।
সুন্দরবন ইউপির নিয়াজিপাড়ার প্রতিবেশি আঞ্জুয়ারা খাতুন জানান, মমেনা বেগম তার সৎ তিন ছেলের দ্বারা নির্যাতিত,ঘর-বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার আভিযোগ সত্য। সতীনের তিন ছেলে ও ছেলের বউ মোমেনার উপর অমানবিক নির্যাতন করে আসছে। স্বামী মারা যাওয়ার আগে কারো নামে জমি বন্টক করে রেখে যায় নি। তাই ছেলেরা সৎ মাকে তাড়াতে এমন অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এলাকাবাসি এ বিষয় সমাধানে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








