Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

SPCELবাগেরহাটে শীতকালীন সবজির বাম্পার ফলনের সম্ভাবনা

admin by admin
October 23, 2025
in খুলনা বিভাগ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

৯ উপজেলায় ৩২৭৮ হেক্টর জমিতে চাষ | কৃষকরা লাভবান, বাজারে আসছে টাটকা সবজি

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি  :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের নয়টি উপজেলার  শীতকালীন সবজি চাষে ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। স্থানীয় চাহিদা মিটিয়েও সারাদেশে সবজি রফতানি করা সম্ভব হবে বলে তারা জানান।

শীতকালীন সবজির ব্যাপক উৎপাদনে একদিকে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি ক্রেতাদের নাগালের মধ্যে সহনীয় দামে বিক্রি করা সম্ভব হবে। অতিবৃষ্টির কারণে এবারের শীত মৌসুমের সবজি চাষে বিলম্ব হলেও মাটির লবণাক্ততা কেটে গেছে। এবার বাগেরহাট জেলায় ৩২৭৮ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে।

ইতোমধ্যে চিতলমারীসহ কয়েকটি উপজেলার ক্ষেতে টমেটোর ফলন শুরু হয়েছে। কাঁচা টমেটো বাজারে আসতে শুরু করেছে। এছাড়াও যাত্রাপুর, বারুইপাড়ার বিশাল ক্ষেতের মাঠজুড়ে শিম, লালশাক, সবুজ শাক ও পালংশাক বাজারে আসতে শুরু করেছে।

সবজি চাষিদের সাথে কথা বলে জানা যায়, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীত মৌসুমের সবজি স্থানীয় বাজারে আসতে শুরু করবে।

বাগেরহাট সদর উপজেলা, কচুয়া, ফকিরহাট, মোল্লাহাট, মোরেলগঞ্জ, শরনখোলা, রামপাল, মোংলা এবং চিতলমারীসহ নয়টি উপজেলায় প্রচুর পরিমাণে টমেটোর চাষ হয়েছে। এতে ব্যাপক ফলন আশা করছেন কৃষকরা। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় জমির পরিমাণ ও সবজি উৎপাদনের হার বিশেষভাবে লক্ষনীয়।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার সদর উপজেলায় মোট ৪৬০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এরমধ্যে ৩০ হেক্টর জমিতে লালশাক, ৩০ হেক্টর পালংশাক, ৪০ হেক্টর টমেটো, ১৭০ হেক্টর লাউ, ৪০ হেক্টর বরবটি, ২০ হেক্টর শিম, ১২০ হেক্টর বেগুন এবং ১০ হেক্টর জমিতে ওলকপি চাষ করা হয়েছে।

ফকিরহাট উপজেলায় মোট ৫০০ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে। এরমধ্যে মূলা ৫০ হেক্টর জমিতে, লালশাক ৫০ হেক্টর, পালংশাক ৪০ হেক্টর, ফুলকপি ২৫ হেক্টর, বাঁধাকপি ২৫ হেক্টর, ওলকপি ৩০ হেক্টর, টমেটো ৮৫ হেক্টর, লাউ ৮৫ হেক্টর, বরবটি ৫ হেক্টর, শিম ৩০ হেক্টর, মিষ্টি কুমড়া ১০ হেক্টর, পুঁইশাক ৫ হেক্টর, ধনিয়াপাতা ২০ হেক্টর, পেঁপে ১০ হেক্টর এবং ৩০ হেক্টর জমিতে খিরাই আবাদ করা হয়েছে।

মোল্লারহাট উপজেলায় মোট ৫৬০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এরমধ্যে শুধু টমেটো চাষ হয়েছে ৫২৩ হেক্টর জমিতে। এছাড়াও মূলা ৩ হেক্টর, লালশাক ৫ হেক্টর, পালংশাক ৫ হেক্টর, ফুলকপি ২ হেক্টর, বাঁধাকপি ৩ হেক্টর, ওলকপি ৪ হেক্টর, লাউ ৩ হেক্টর, মিষ্টি কুমড়া ৫ হেক্টর, শসা ৫ হেক্টর, পুঁইশাক ৫ হেক্টর এবং ২ হেক্টর জমিতে ধনিয়াপাতা চাষ করা হয়েছে।

রামপাল উপজেলায় মোট ৯৫ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। যার মধ্যে মূলা ৫ হেক্টর, লালশাক ১৫ হেক্টর, পালংশাক ৫ হেক্টর, ওলকপি ৫ হেক্টর, টমেটো ৫ হেক্টর, লাউ ২৫ হেক্টর, বরবটি ১০ হেক্টর, শিম ২০ হেক্টর এবং ৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ করা হয়েছে।

সূত্র জানায়, জেলার কচুয়া উপজেলায় মোট ৪৭৭ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। যার মধ্যে মূলা ২৮ হেক্টর, লালশাক ৩০ হেক্টর, পালংশাক ১৫ হেক্টর, ফুলকপি ১০ হেক্টর, বাঁধাকপি ১১ হেক্টর, ওলকপি ১২ হেক্টর, টমেটো ২৭৫ হেক্টর, লাউ ৩০ হেক্টর, বরবটি ১০ হেক্টর, শিম ১৫ হেক্টর, মিষ্টি কুমড়া ২ হেক্টর, বেগুন ১০ হেক্টর, পুঁইশাক ১২ হেক্টর, ডাটা ৫ হেক্টর, ধনিয়াপাতা ৫ হেক্টর, পেঁপে ৩ হেক্টর, খিরাই ১ হেক্টর এবং ৩ হেক্টর জমিতে কাঁচকলা চাষ করা হয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলায় মোট ১৩৫ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। যার মধ্যে মূলা ১০ হেক্টর, লালশাক ১৫ হেক্টর, পালংশাক ৫ হেক্টর, টমেটো ৩ হেক্টর, লাউ ৪০ হেক্টর, বরবটি ৫ হেক্টর, শিম ৩৫ হেক্টর, মিষ্টি কুমড়া ১০ হেক্টর, বেগুন ৮ হেক্টর, ধনিয়াপাতা ৩ হেক্টর এবং ১ হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে।

শরনখোলা উপজেলায় মোট ৪০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। যার মধ্যে মূলা ৫ হেক্টর, লালশাক ৮ হেক্টর, পালংশাক ২ হেক্টর, লাউ ৫ হেক্টর, বরবটি ১ হেক্টর, শিম ১০ হেক্টর, মিষ্টি কুমড়া ৫ হেক্টর, বেগুন ২ হেক্টর, ধনিয়াপাতা ২ হেক্টর, পেঁপে ১০ হেক্টর এবং ৩০ হেক্টর জমিতে খিরাইয়ের আবাদ হয়েছে।

জেলার বন্দর উপজেলা মোংলায় মোট ২০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। যার মধ্যে মূলা ১ হেক্টর, লালশাক ৫ হেক্টর, ওলকপি ১ হেক্টর, টমেটো ২ হেক্টর, লাউ ৫ হেক্টর, শিম ১ হেক্টর এবং ৫ হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, সবচেয়ে বেশি পরিমাণ জমিতে সবজি চাষ করেছে চিতলমারী উপজেলার কৃষকরা। এ উপজেলায় মোট ৯৯১ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। যার মধ্যে কেবল টমেটো চাষ করা হয়েছে ৮৫৪ হেক্টর জমিতে। এছাড়া মূলা ১২ হেক্টর, লালশাক ১২ হেক্টর, পালংশাক ১১ হেক্টর, ফুলকপি ১ হেক্টর, বাঁধাকপি ১ হেক্টর, ওলকপি ১ হেক্টর, লাউ ২১ হেক্টর, বরবটি ৮ হেক্টর, শিম ৪ হেক্টর, উচ্ছে ১ হেক্টর, মিষ্টি কুমড়া ২০ হেক্টর, বেগুন ২৫ হেক্টর, পেঁপে ৯ হেক্টর এবং ১১ হেক্টর জমিতে কাঁচকলা চাষ করা হয়েছে।

কৃষি অধিদপ্তর বাগেরহাটের অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, চলতি বছরে বাগেরহাট জেলায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৬৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতি বৃষ্টির কারণে রবি ফসল আবাদ বিলম্বে শুরু হলেও মাটি ও পানির লবণাক্ততা কমে যাওয়ায় সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
‎‎কৃষি অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আলহাজ মো. মোতাহার হোসেন জানান, চলতি বছর সার ও বীজের কোন ঘাটতি না থাকায় কৃষকেরা অন্যান্য বারের তুলনায় বেশি ফসল আবাদে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সবজি উৎপাদন বেশী হবে বলে কৃষকেরা আশা করছে। এতে একদিকে সবজির উৎপাদন বেশী হওয়ায় কৃষকেরা লাভবান হবেন অন্যদিকে ক্রেতারা কম দামে কৃষকের কাছ থেকে সবজি কিনতে পারবে।

মোতাহার হোসেন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। বিভিন্ন সময় সবজির রোগ নির্ণয় ও পোকা দমন, উন্নত বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। বাগেরহাট জেলার বিভিন্ন মাছের ঘেরের পাড়ে বেশিরভাগ সবজি টমেটো, লাউ, শিম, মিষ্টি কুমড়া, শসা, ওলকপি ও করলা আবাদ করায় কীটনাশক ব্যবহারও কম হয়। আবার কোথাও কোথাও কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না বললেই চলে। এতে ক্রেতারা নিরাপদ সবজি খেতে পারছে।

তিনি বলেন, চলতি বছর টমেটো, লাউ, শিম, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ওলকপি, করলা, বাঁধাকপি ও ফুলকপি আবাদ করে একেক জন কৃষক একর প্রতি ৩০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা লাভ করবেন বলে আশা করা হচ্ছে। চিতলমারী ও মোল্লাহাটে মৌসুমের শেষের দিকে প্রচুর পরিমাণে টমেটো উৎপাদিত হওয়ায় তখন কৃষকরা আশানুরূপ দাম পায় না। তখন ক্ষেতেই টমেটো পচে যায়। এ বিষয়টি বিবেচনা করে সরকার টমেটো সংরক্ষণের জন্য ইতোমধ্যে সেখানে ৩টি কোল্ডস্টোরেজ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে কৃষকরা আরও বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে।

Post Views: 203

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

by admin
September 16, 2026
0
23

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d