বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার ও ব্যাবসা অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন।
০৫ নভেম্বর বুধবার বিকেলে পদত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
এ ব্যাপারে ড. ফেরদৌস রহমান বলেন, ‘আমি চাপ নিতে পারব না। গতকালই আমি অপারগতার কথা জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক বছর আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, ‘কেউ কমিশনে থাকতে চান না। তবে ভিসি স্যার আশা করি সবাইকে রাজি করাবেন।’
এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় ছয় সদস্য বিশিষ্ট ব্রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান কমিশনার হিসেবে থাকবেন ছিলেন ড. ফেরদৌস রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী...








